
আলো, ছবি, ছায়া
‘চলচ্চিত্র, সাহিত্য, কাব্য, সংগীতে আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ ভারতীয় বা বঙ্গীয় সিগনেচার খুঁজে পাওয়া গেলেও, আমাদের আলোচ্য মাত্র দুশো বছর বয়সি এই শিল্পমাধ্যমে সেই মাত্রায় কিছু পাওয়া যাবে না।’

‘চলচ্চিত্র, সাহিত্য, কাব্য, সংগীতে আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ ভারতীয় বা বঙ্গীয় সিগনেচার খুঁজে পাওয়া গেলেও, আমাদের আলোচ্য মাত্র দুশো বছর বয়সি এই শিল্পমাধ্যমে সেই মাত্রায় কিছু পাওয়া যাবে না।’

‘শিল্পী দিনের শেষে আদতে রাজনৈতিক-ই, তিনি চান বা না-চান। তাই অভিনেতাকেও জানতে হবে, বিভেদ-চারিয়ে দেওয়া কোনও কাজের অংশীদার যখন তিনি হবেন, তখন তাঁর অবস্থান আদতে কী হওয়া উচিত। তিনি যদি ছবিটির বক্তব্য নিয়ে ভাবিতই না হন, তাহলে চরিত্রটিকে পছন্দ করছেনই বা কী করে?’

“‘পূরবী’-র বেশ কিছু কবিতা যে পাণ্ডুলিপিতে লেখা হয় সে-ও আর-এক অর্থে স্রষ্টা রবীন্দ্রনাথের এক মাইলফলক। কারণ সেইখানেই চিত্রশিল্পী রবীন্দ্রনাথের জন্ম।”
‘পূরবী’ কাব্যগ্রন্থের শতবর্ষে বিশেষ নিবন্ধ…

চাঁদের পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় পৌঁছলেন বাঙালি যুবক! তাও আবার সাইকেল করে! কেমন ছিল সেই অভিযান?
জ্যোতিষ্ক বিশ্বাসের চাঁদের পাহাড় অভিযান নিয়ে বিশেষ নিবন্ধ…

‘অগাস্ট মাসেই আরও একটা কলঙ্কিত দিন রয়েছে। ১৬ অগাস্ট, ১৯৮০। ঐতিহাসিক কলকাতা ডার্বি, ফিফার ‘ক্লাসিক রাইভালরি’-র তালিকায় নথিভুক্ত ময়দানি প্রতিদ্বন্দ্বীরা মাঠে নেমেছে। এগারো মিনিটের মাথায় বিদেশ বসুর সঙ্গে দিলীপ পালিতের ফাউল, রেফারির সিদ্ধান্তহীনতা দিয়ে শুরু হল দ্বন্দ্ব। যা গ্যালারি পেরিয়ে মাঠের বাইরে অবধি গড়াল।’

“১৫ অগাস্ট, ১৯৭৫। আগের দিন সন্ধে থেকে বোম্বাই শহরে নেমেছে দৃষ্টিহারানো বৃষ্টি। দেড় হাজার আসনের মিনার্ভা-সহ বম্বে ও মহারাষ্ট্রের বিভিন্ন অংশে মুক্তি পেল ‘শোলে’। ৭০ মিলিমিটারের প্রিন্ট চলবে মিনারভা এবং এক্সসেলসিয়র হলে; বাকি হলে ৩৫ মিলিমিটারের প্রিন্ট।”

“এত বছরে পরমাণু বোমার ব্যবহার হয়নি ঠিকই, তবে বেশিরভাগ দেশের যুদ্ধের ভাণ্ডারে তা মজুত করে রাখা আছে। ‘জোর যার মুলুক তার’ মতাদর্শ খাটাতে, অপর দেশকে ভয় দেখাতে পারমাণবিক বোমার জুড়ি মেলা ভার। একথা কেন বলছি, তার উত্তর পাওয়া যাবে ‘কোল্ড ওয়ার’-এর দিকে তাকালেই।” বিশেষ সংখ্যা ‘বোমা’…

‘সম্পূর্ণ থিয়েটার উড়ে যায় দু’টি বিস্ফোরণে। তারান্তিনো এ-ছবি তৈরি করেছেন ২০০৯ সালে। কী প্রয়োজন ছিল? আসলে ইহুদিদের নিপীড়নের ইতিহাস, যদি বলি অপরায়নের ইতিহাস, তারান্তিনো পড়তে চেয়েছেন দুর্দান্ত এক রেভোলিউশনারি কায়দায়।’ বিশেষ সংখ্যা ‘বোমা’…

‘প্রশ্ন হল, কেন আবার ‘কৃত্তিবাস’ই? অন্য নাম কি দেওয়া সম্ভব ছিল না? একজন দীর্ঘ সময় ধরে একটা পত্রিকা নিজে হাতে তৈরি করলেন, তার ‘ব্র্যান্ডভ্যালু’ গড়ে তুললেন, এখন তার অবর্তমানে সেই নাম যদি অন্য একজন ছিনিয়ে নেয়— তাকে কী চোখে দেখা হবে?’

‘লাতিন আমেরিকা, আফ্রিকা বা ভারতের মতো তৃতীয় বিশ্বের দেশগুলির কাছে কাস্ত্রো কিন্তু সবসময় প্রবল অনুপ্রেরণার। যদিও এই ‘তৃতীয় বিশ্ব’ শব্দটি নিয়ে ফিদেলের প্রবল আপত্তি ছিল। ১৯৭৩-এর জোটনিরপেক্ষ সম্মেলনে এসে তিনি তৃতীয় বিশ্বের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন।’ ফিদেল কাস্ত্রোর জন্মদিনে বিশেষ নিবন্ধ…

১৯৯২ সালের ডিসেম্বরে হিন্দু উগ্রপন্থীদের হাতে অযোধ্যায় বাবরি মসজিদের পতনের পরের সাম্প্রদায়িক সংঘর্ষে ভারতীয় মুসলিমদের মধ্যে বঞ্চনার যে নতুন স্ফুলিঙ্গের জন্ম হয়, তা জঙ্গিদের জন্য নতুন চারণভূমি গড়ে তোলে। বিশেষ সংখ্যা ‘বোমা’…

পেটো কি আর আছে? না কি সবটাই এখন পিস্তল-বন্দুক খেয়ে দিয়েছে, কে জানে। একসময় কিছু লোক বেশ খানিকটা উপার্জন করে নিয়েছে এই কারবারে নেমে। রাজনৈতিক সংস্কৃতিতে বদল ঘটেছে যেরকম, তাতে কেউ-ই আর কারও দিকে তাক করে পেটো চার্জ করতে পারছে না নিশ্চিত হয়ে— কাল হয়তো প্রতিপক্ষের সঙ্গে একই মঞ্চ ভাগাভাগি করে নিতে হয়। ‘বোমা’ সংখ্যায় বিশেষ নিবন্ধ…
This Website comprises copyrighted materials. You may not copy, distribute, reuse, publish or use the content, images, audio and video or any part of them in any way whatsoever.
©2026 Copyright: Vision3 Global Pvt. Ltd.