
কবির সঙ্গে দেখা: পর্ব ২৫
আর্দ্রতা এবং দার্ঢ্য যিনি একইসঙ্গে মিলিয়ে দিতে পেরেছিলেন তাঁর কবিতার মধ্যে, তিনি গীতা চট্টোপাধ্যায়। একদিকে চিরন্তন বাংলার নানা অনুষঙ্গ, অন্যদিকে সংলাপধর্মী স্বতন্ত্র বাচনভঙ্গি তাঁর কবিতাকে অনন্য করে তুলেছে।

আর্দ্রতা এবং দার্ঢ্য যিনি একইসঙ্গে মিলিয়ে দিতে পেরেছিলেন তাঁর কবিতার মধ্যে, তিনি গীতা চট্টোপাধ্যায়। একদিকে চিরন্তন বাংলার নানা অনুষঙ্গ, অন্যদিকে সংলাপধর্মী স্বতন্ত্র বাচনভঙ্গি তাঁর কবিতাকে অনন্য করে তুলেছে।

কেরালায় এক যুবকের সমাধিফলকে একটি কিউআর কোড দেওয়া রয়েছে। সেটিকে স্ক্যান করলে একটি ওয়েবসাইটে যুবকের জীবন্ত মুহূর্তের অনেক কিছু রয়েছে। বিদেশে এখন সমাধিতে কিউআর কোডের চল শুরু হয়েছে। সময়ের সঙ্গে নতুন এবং পুরনোকে সংরক্ষণের প্রচেষ্টা।

ভিনসেন্ট ভ্যানগখ এক মধুর বিষাদ। তাঁর জীবন যেমন বেদনা জাগায়, তেমনি কাজ পূর্ণ করে জীবনপাত্র। ভিনসেন্ট জীবনের শেষ দেড় মাস যে গ্রামে কাটিয়েছিলেন, অভে-সু-ওয়াজ, যা একশো বছর পরেও নিটোল, সেই পীঠস্থানে পুণ্য অর্জনের আখ্যান।

নারী দিবস পালন করা মানেই কি নারীদের জীবন স্বাভাবিক হয়ে যাওয়া? একেবারেই নয়। ইরান-আফগানিস্থানের দিকে তাকালেই সে-কথা বোঝা যায়। আমাদের সমাজ এমনই, দেবীদের পুজো করি আর মহিলাদের নিগ্রহ। লিঙ্গসাম্য তাহলে কি একটা অবাস্তব ধারণা?

বাংলা কবিতার জগতে ভাস্কর চক্রবর্তী এক বহতা নদী। যে নদীতে ডুব দেওয়া যায়, আঁজলা করে ছিটিয়ে আত্মা ভেজানো যায়, আবার আনমনে বসে থাকা যায় পাড়ে, কিন্তু সে নদী নিচু স্বরে অথচ তীব্র অভিঘাত নিয়ে বয়ে চলে ঋদ্ধ করে তোলে দুই কিনারা।

‘অ্যানি হলকে নিয়ে গান তৈরির তাড়নাটা আসে ১৫ বছরের ব্যবধানে ছবিটা দু-বার দেখার পর। উডি অ্যালেন আগে একভাবে ছুঁয়েছিলেন, এ ভাবে আরও গভীর নাড়া দিলেন। সেই তীব্রতা থেকে তৈরি এই গান।’ অনুপম রায়ের গান তৈরির গল্প।

উইনি দ্য পু, অত্যন্ত জনপ্রিয় এক চরিত্র। গত বছর, এই চরিত্রের স্বত্ব বিক্রি হওয়ায় এক পরিচালক বানালেন এমন এক সিনেমা, যেখানে মিষ্টি স্বভাবের পু রূপান্তরিত হল ভিলেনে। প্রশ্ন হল, আমাদের ছেলেবেলার পছন্দের চরিত্রকে কি বিকৃত করা সম্ভব?

অনুষ্ঠানের সুবাদে ২০১৮ সালে সৌভাগ্য হয়েছিল লিভারপুল যাওয়ার। আর লিভারপুলের বিট্লস মিউজিয়ামে গিয়ে আশ্চর্য এক আত্মীয়তা অনুভব করেছিলাম। বাড়ির বিভিন্ন ছোট ছোট ঘরে আটপৌরে ভাবে সাজানো রয়েছে বিট্লস-এর বিট্লস হয়ে ওঠার আখ্যান।

ভ্যালেন্টাইন’স ডে-তে মানুষকে না জড়িয়ে গরুকে জড়ানোর ফরমান জারি হল কেন? কারণ গরু আমাদের মা। অনাত্মীয়কে আলিঙ্গনের চেয়ে মা’কে আদর ভাল নয়? তবে অসুবিধেও আছে, গরু হয়তো জড়াজড়িতে সম্মত নয়, তখন গুঁতিয়ে দিলে বড্ড মুশকিল।

তিনি কর্কট রোগের আত্মচরিত লিখে পুলিৎজার পুরস্কার পেয়েছেন। তিনি কেবল রোগ সারিয়ে ক্ষাaন্ত নন। তিনি রোগের বীজকে সমূলে নষ্ট করতে বদ্ধ পরিকর। প্রতি অঙ্গ-প্রত্যঙ্গকে কেবল নয়, তার ভেতরের সূক্ষ্মাতিসূক্ষ্ম কোষ ভেদ করে জেনে নিতে চান উৎস। সেই সব ভাবনার আলোচনা।

দেবারতি মিত্রর মতো শক্তিশালী কবি বাংলা সাহিত্যে খুব কমই আছেন। তাঁর কবিতার আশ্চর্য চলন তাক লাগিয়ে দেয় পাঠককে। তাঁর কবিতা নিয়মমাফিক অন্তের দিকে যায় না। অপূর্ণ থেকে শেষ হয়ে যায়। কিন্তু সেই অপূর্ণতার প্রাপ্তি অশেষ। আর তাঁর উপমাগুলি তারঁই মতো অনুপমা।

কখনও ইচ্ছে করে ওঠে কয়েক লাইন লিখতে, কখনও কঠিন সফটওয়্যারের সমস্যার মধ্যে হঠাৎ কোনও সুর বিদ্যুতের মতো সেঁধিয়ে যায় মাথায়। নিশির ডাকের মতো গান টেনে নিয়ে যায় তৈরি হওয়ার আশায়। কোন রোদ, কোন বৃষ্টি, কোন অঙ্ক গান তৈরি করিয়ে নেয়, সে সব গপ্পোই এখানে। এই বসন্তে শ্রাবণের গল্প।
This Website comprises copyrighted materials. You may not copy, distribute, reuse, publish or use the content, images, audio and video or any part of them in any way whatsoever.
©2026 Copyright: Vision3 Global Pvt. Ltd.