নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায় কবি, ক্যালিগ্রাফি শিল্পী এবং নন্দন-বেত্তা। জাপানের প্রেরণায় সূচনা করেছেন বাংলা ক্যালিগ্রাফির নতুন এক ধারার। শান্তিনিকেতনে তাঁর স্টুডিও ‘কোকোরো’ গড়ে উঠেছে এক জাপানি স্থপতির নকশায়। কর্মসূত্রে বিশ্বভারতীর রবীন্দ্রভবনের প্রাধিকারিক। আগ্রহ ও গবেষণার অন্যতম বিষয়, জাপান এবং রবীন্দ্রনাথ ঠাকুর।
মালবিকা ব্যানার্জি টাটা স্টিল লিটেরারি মিটের পরিচালক। সাংবাদিক হিসাবে পথ চলা শুরু। ১৯৯৮ সালে স্বামী জিৎ ব্যানার্জির সঙ্গে যৌথভাবে প্রতিষ্ঠা করেন ক্রীড়া বিপণন সংস্থা ‘গেমপ্ল্যান’ (‘ডাকবাংলা’ যে কোম্পানির অধীন)। এই সংস্থা বিশ্ব জুড়ে মহেন্দ্র সিং ধোনির মতো আরও অনেক খেলোয়াড় এবং বিখ্যাত ক্রীড়ানুষ্ঠানের ‘ম্যানেজমেন্ট’ বা তত্ত্বাবধান করেছে। মালবিকা কলকাতার অন্যতম বিখ্যাত পোশাক বিপণি ‘বাইলুম’-এরও অংশীদার।
অরুণলাল ভারতের প্রাক্তন ক্রিকেটার ও ধারাভাষ্যকার। তিনি ১৯৮২ থেকে ১৯৮৯ পর্যন্ত ভারতীয় ক্রিকেট টিমে নিয়মিত খেলেছেন। বাংলার হয়ে বহু বছর ক্রিকেট খেলেছেন এবং বাংলার ক্যাপ্টেন ছিলেন।
চন্দ্রিল ভট্টাচার্য সাহিত্যিক, গীতিকার, বক্তা। দশটি বই লিখেছেন। ‘চন্দ্রবিন্দু’ গানের দলের সঙ্গে যুক্ত। খুব শখ, কান-বার্লিন কাঁপানো চলচ্চিত্রকার হবেন, কিন্তু সে গুড়ে ধারাবাহিক বালি পতনের ফলে ইদানীং ফ্যান্টাসি ফেঁদেছেন, দ্রুত তিন-চারটে নোবেল পেয়ে সে টাকায় নিজের যুগান্তকারী ছবি বানাবেন।
অনুভব পাল স্ট্যান্ড-আপ কমেডিয়ান, চিত্রনাট্যকার, নাট্যকার, ঔপন্যাসিক; তাঁর বিখ্যাত একক শো 'দ্য নেশন ওয়ান্টস টু নো' অনুষ্ঠিত হয়েছে ভারতের নানা শহরে। ২০১৮ সালে অনুভব এডিনবার্গের বিখ্যাত ফ্রিঞ্জ ফেস্টিভালে এবং হার্ভার্ড সাউথ এশিয়া কনফারেন্সে অংশগ্রহণ করেন। ২০২২-এ সোহো থিয়েটারে অনুষ্ঠিত হয় তাঁর 'ডেমোক্রেসি অ্যান্ড ডিস্কো ডান্সিং' নামের শো।
অনুপম রায় গায়ক, সুরকার, গীতিকার। সঙ্গীতচর্চার পাশাপাশি বিভিন্ন পত্রপত্রিকায় কবিতা ও ছোটগল্পও লেখেন। আর শুভ চক্রবর্তী ছবি এঁকে গল্প বলতে ভালবাসে। পেশায় সে একজন গেমিং কোম্পানির প্রিন্সিপাল কনসেপ্ট আর্টিস্ট। ‘বেঙ্গালুরুতে অ্যান্টনি’ শুভ-র প্রথম কমিক।
অনুভব পাল স্ট্যান্ড-আপ কমেডিয়ান, চিত্রনাট্যকার, নাট্যকার, ঔপন্যাসিক; তাঁর বিখ্যাত একক শো 'দ্য নেশন ওয়ান্টস টু নো' অনুষ্ঠিত হয়েছে ভারতের নানা শহরে। ২০১৮ সালে অনুভব এডিনবার্গের বিখ্যাত ফ্রিঞ্জ ফেস্টিভালে এবং হার্ভার্ড সাউথ এশিয়া কনফারেন্সে অংশগ্রহণ করেন। ২০২২-এ সোহো থিয়েটারে অনুষ্ঠিত হয় তাঁর 'ডেমোক্রেসি অ্যান্ড ডিস্কো ডান্সিং' নামের শো।
উপল সেনগুপ্ত গায়ক, সুরকার। এছাড়া কার্টুনিস্ট হিসেবেও তাঁর জনপ্রিয়তা রয়েছে। ‘চন্দ্রবিন্দু’ গানের দলের প্রতিষ্ঠাতা সদস্য। অনেক ছবি আঁকেন, বিভিন্ন গানের অনুষ্ঠানের আয়োজন করেন, নতুন প্রতিভা তুলে আনায় তাঁর জহুরির চোখ এবং বড়দা-সুলভ উদারতা তাঁকে অনন্য করেছে।
শ্রীজাত কবি, ঔপন্যাসিক, গীতিকার। ২০০৪ সালে ‘উড়ন্ত সব জোকার’ কাব্যগ্রন্থের জন্য পেয়েছেন আনন্দ পুরস্কার এবং কৃত্তিবাস পুরস্কার। ২০১৪-তে ‘কর্কটকান্তির দেশ’ কাব্যগ্রন্থের জন্য বাংলা আকাদেমি সম্মান। আইওয়া বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক লেখক কর্মশালায় আমন্ত্রিত হয়েছেন ২০০৬ সালে। ‘এবং সমুদ্র’, ‘ভাষানগর’ ও ‘কৃত্তিবাস’ পত্রিকা সম্পাদনার সঙ্গে যুক্ত থেকেছেন বিভিন্ন সময়ে।