
ভুজঙ্গধর
‘‘মঙ্গলকাব্যের কবিরা দেখিয়েছেন— গ্রাম্য চরিত্রের একজন বেদে, বিশেষ করে অনার্য সম্পর্কিত বেদে-দলের নেতা হচ্ছেন ‘শিবঠাকুর’। অন্নদামঙ্গলে সরাসরি বলা হয়েছে, ‘কেহ বলে ঐ এল শিব বুড়া কাপ।/ কেহ বলে বুড়াটি খেলাও দেখি সাপ।।’’

‘‘মঙ্গলকাব্যের কবিরা দেখিয়েছেন— গ্রাম্য চরিত্রের একজন বেদে, বিশেষ করে অনার্য সম্পর্কিত বেদে-দলের নেতা হচ্ছেন ‘শিবঠাকুর’। অন্নদামঙ্গলে সরাসরি বলা হয়েছে, ‘কেহ বলে ঐ এল শিব বুড়া কাপ।/ কেহ বলে বুড়াটি খেলাও দেখি সাপ।।’’

‘অদ্রীশ বর্ধনের অনুবাদের উপরে অভিযোগ এসেছে যে— বঙ্গীকরণ করতে গিয়ে তিনি বহু অংশ বাদ দিয়েছেন। অদ্রীশ যখন অনুবাদ করতেন, তখন বাঙালি পাঠকের কাছে ইংল্যান্ড-আমেরিকা গ্লোবালাইজেশনের দৌলতে এতটা কাছে চলে আসেনি। সাত ও আটের দশকের শিশু-কিশোররা এই অনুবাদগুলির মাধ্যমেই বিশ্বসাহিত্যের এবং পাশ্চত্যবিশ্বের স্পর্শ পেত।’

আইসল্যান্ডে মশার উৎপাত! সেখানে কি মশারির ব্যবসা লাভজনক হবে?

“‘অনঙ্গমোহন’ কাব্য দিয়ে তাঁর লেখালেখির শুরু। সংবাদ-প্রভাকর দফতরে ঈশ্বরচন্দ্র গুপ্ত যে-দিন একটা ‘ইংলিশম্যান’ কাগজ থেকে খানিকটা তাঁকে অনুবাদ করতে বলেছিলেন, অক্ষয়কুমার সোজা বলে দিয়েছিলেন, ‘আমি কখনও গদ্য লিখিনি, আমি লিখতে পারব না’। পরে গদ্যই হয়ে ওঠে তাঁর লেখার প্রধান বাহন।”

‘জগদানন্দ গল্প বেশি লেখেননি, তবে কুন্তলীনের প্রতিযোগীতায় জগদীশচন্দ্রের মতো তিনিও পুরস্কৃত হয়েছিলেন। এর থেকেই প্রমাণিত হয় যে, শুধু শুষ্ক গণিত নয়, সাহিত্যের মিঠে লব্জেও তিনি দক্ষ ছিলেন। জগদানন্দের জীবনের অন্যতম কাজ হল বাংলা ভাষায় বিজ্ঞান বিষয়ক গ্রন্থ ও পাঠ্যপুস্তক রচনা।’

‘বাংলার বহুমুখী সাহিত্যিক সম্ভাবনার প্রতীক এণাক্ষী চট্টোপাধ্যায়ের অবদান শুধুই কল্পবিজ্ঞানে সীমাবদ্ধ ছিল না। তিনি ছিলেন একাধারে গদ্যকার, অনুবাদক, প্রবন্ধকার, সমালোচক এবং ছড়াকার।’

‘মৃত্যু আমাদের দেশে কোনও শেষ বা অন্ত নয়, বরং একটি রূপান্তরের দরজা-মাত্র। নতুনের অভীপ্সা। গীতা-য় এই কথা বারংবার বলা থাকলেও, ওপেনহাইমার সাহেব কেন যে তা লক্ষ করলেন না ঈশ্বরই জানেন!’

‘নতুন সপ্তাহ মানে নতুন সম্ভাবনা। এই সপ্তাহে নতুন করে কিছু শিখব, বা ক্লাসে নিজের ভালোলাগার একটা বিষয় পড়াব, না-মেলা অঙ্কটা নিয়ে কোমর বেঁধে লড়ব, সোমবারের শুরুতে সেই আনন্দ মেশানো উত্তেজনা থাকে।’
This Website comprises copyrighted materials. You may not copy, distribute, reuse, publish or use the content, images, audio and video or any part of them in any way whatsoever.
©2026 Copyright: Vision3 Global Pvt. Ltd.