
উত্তর কলকাতার কবি
২০২৫-এর ‘সাহিত্য অকাদেমি’ পুরস্কারের জন্য বাংলা থেকে নির্বাচিত হলেন কবি প্রসূন বন্দ্যোপাধ্যায়। ‘‘দে’জ পাবলিশিং’’ থেকে প্রকাশিত তাঁর ‘শ্রেষ্ঠ কবিতা’ বইটির জন্য। ‘বালি ও তরমুজ’ থেকে শুরু হয়েছিল যে যাত্রাপথ, সেই ১৯৮৩ সালে, চার দশকের বেশি সময়ের কবিজীবন যাবৎ তা কেবলই উজ্জ্বল হয়েছে। সাহিত্য অকাদেমি পুরস্কার পাওয়ার প্রেক্ষিতে তাঁর সঙ্গে কথোপকথনে অভীক মজুমদার। সাক্ষী রইল ডাকবাংলা.কম।



