
মধ্যবিত্তের গল্পকার
‘মধ্যবিত্ত জীবনের নিয়মই তো এটা। বলা ভাল নিয়তি। যাকে একদিন প্রবলভাবে চেয়েছি, সে-ই একদিন সব বাধা অতিক্রম করে ধরা দিতে আসলেও ধরতে পারা যায় না।’
প্রেমেন্দ্র মিত্রের জন্মবার্ষিকীতে বিশেষ নিবন্ধ…

‘মধ্যবিত্ত জীবনের নিয়মই তো এটা। বলা ভাল নিয়তি। যাকে একদিন প্রবলভাবে চেয়েছি, সে-ই একদিন সব বাধা অতিক্রম করে ধরা দিতে আসলেও ধরতে পারা যায় না।’
প্রেমেন্দ্র মিত্রের জন্মবার্ষিকীতে বিশেষ নিবন্ধ…

‘ক্রীড়া থেকে বিনোদন, রাজনীতি থেকে সমাজ— চায়ের পর চায়ে সেখানে ভেসে উঠছে তীক্ষ্ণ, তির্যক টিপ্পনীমালা। নামেই ‘রেস্টুরেন্ট’, পাওয়া যায় মেরেকেটে টোস্ট-অমলেট-চা। যে-ছেলেটি বা মেয়েটি বার্গার বা স্যান্ডউইচ চায়, সে কি আসবে এই রং-চটা ‘ঐতিহ্য’ সামলাতে?’

‘জামকুড়ি মল্ল রাজবাড়ির মতোই বিষ্ণুপুর রাজপরিবার ও কুচিয়াখোল রাজপরিবারেও দুর্গাপুজো নবমীর মধ্যরাতে সবার অগোচরে এই মহামারী পটপূজা হয়। এই পুজো ঘিরে রয়েছে নানা ধরনের লৌকিক বিশ্বাস। যেমন সকলেই মনে করেন, জনসমক্ষে এই পুজো দেখলে মৃত্যু নেমে আসে।’

প্রস্তর, বৃক্ষ, মহীরুহরা যেন আমাদেরই ছোঁয়ার অপেক্ষায় দাঁড়িয়ে মার্কিন মুলুকের এই অরণ্যে…

‘মৃণালদা-সহ অনেকেই বলেছিলেন যে, মানিকদা কেন উত্তমবাবুর মতো একজন মূলধারার বাণিজ্যিক ছবির আইকনকে নিজের ছবিতে নিচ্ছেন? আমার মনে হয় আসলে, উত্তমবাবুর নামটার সঙ্গেই স্বতঃস্ফূর্ত বিশেষণ চলে আসে— ‘স্টার’। উত্তমবাবু মানেই স্টার, স্টার মানেই উত্তমবাবু।’
উত্তমকুমারের জন্ম-শতবর্ষে বিশেষ নিবন্ধ…

‘ভাত খেয়ে থালা ধুচ্ছি গাছের গুঁড়ি বাঁধানো পুকুরজলে। আলো ঝমকম করছে। মনে পড়ল, অন্নদেবতা কবিতাটি। আমি দু-আঁজলায় জল নিয়ে জল-তর্পণ করলাম অন্নদেবতার উদ্দেশে। কবিতাটি সম্পূর্ণ হয়ে এল জীবনে।’
বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে বিশেষ নিবন্ধ…

রবি-সোমের মধ্যে যে শাশুড়ি-বউমার সম্পর্ক, তা আমি দিব্য নিজের মতো করে গুছিয়ে নিতে পেরেছি। শাশুড়িকে তদগত হয়ে বউমার আদর করতে দেখেছি, আবার বউমাকে খুব শ্রদ্ধা নিয়ে শাশুড়ির যত্ন নিতে দেখেছি। এখন রবি আর সোমের মধ্যে কে শাশুড়ি, কে বউমা, এই প্রশ্ন আবার আমার জন্য কঠিন হয়ে দাঁড়াবে।

‘১৮৫৬ সালের মে মাসে কলকাতার নদীতীরে নোঙর করল জেনারেল ম্যাকলিওড নামে এক বিলাসবহুল তরী। আরোহী অওয়াধের শেষ নবাব ওয়াজিদ আলী শাহ্। ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল লর্ড ডালহৌসির ঔপনিবেশিক উচ্চাকাঙ্ক্ষার বলি হয়ে প্রায় ৯ বছরের রাজ্যপাট চুকিয়ে বিদ্ধস্ত সম্রাট এসে পৌঁছলেন গঙ্গাতীরে।’

ভারতের চালচলন বজায় রাখতে আমেরিকা শত্রু, চিন বন্ধু? দেশপ্রেম বড় বালাই…

‘বাংলা আর মহারাষ্ট্র ছাড়া ভারতের অন্যান্য রাজ্যের উল্লেখযোগ্য শহরে আধুনিক থিয়েটারের বিহানকাল। তাদের দৃষ্টি অনেকটাই ছড়িয়ে আছে দু’টি প্রদেশের নাগরিক মঞ্চে। এই আবর্তে হাবীবকে নিজস্ব লক্ষ্যের কম্পাস-কাঁটা নির্দিষ্ট করে সমুদ্র পাড়ি দিতে হয়েছে।’
হাবীব তনভির-এর জন্মবার্ষিকীতে বিশেষ নিবন্ধ…

‘পুলিশের নজর এড়িয়ে বাংলার বিপ্লবীরা অবশ্য নাম-না-জানা প্রেস থেকে ‘পথের দাবী’ প্রকাশ করতে থাকেন এবং গোপনে তা বিক্রিও হতে থাকে।’
‘পথের দাবী’-র শতবর্ষে বিশেষ নিবন্ধ…

‘ষাট-সত্তরের কোঠায় বয়স হলে আজকের ইয়াঙ্গনে পা রাখার আগে নিশ্চয়ই ভেবেছিলেন, কিশোরবেলার নায়ক বিপ্লবী সব্যসাচীর খোঁজে ঘুরে আসবেন শরৎচন্দ্রের পাড়া। সে গুড়ে বালি, কেউ আপনাকে এতটুকু হদিশ দিতে পারবে না!’
This Website comprises copyrighted materials. You may not copy, distribute, reuse, publish or use the content, images, audio and video or any part of them in any way whatsoever.
©2026 Copyright: Vision3 Global Pvt. Ltd.