
ভবদীয়: পর্ব ৩
‘সেকালের মাদাররা সকলের বাড়ি থেকে আসা চিঠি খুলে পড়তেন। বাড়ির কারও সাথে আর কখনও সাক্ষাতের নিয়মই ছিল না। এক-একটি ঘরে এক-একজন চিরকুমারী সিস্টার থাকতেন— খটখটে বিছানা, মামুলি দেরাজ আর একখানা টুল, কেউ কারও সাথে সহসা কথা বলতে পারতেন না, কাউকে ছুঁতেন না, নীরব কর্মযোগী ছিলেন তাঁরা।’ অতীতের দিনযাপন।




