প্রবন্ধ

আশিস পাঠক

মঞ্চের বাইরে

‘তৃপ্তি মিত্রর নাটক, প্রবন্ধ, ছোটগল্পগুলি নানা বইয়ে ছড়িয়ে ছিল। এবার দু’মলাটে ধরা রইল। ছোটগল্প আর নাটক ছাড়া নানা বিষয়ে নিবন্ধও লিখেছিলেন তৃপ্তি মিত্র। সেসবে কখনও স্মৃতি, কখনও সাম্প্রতিকের সত্তা, কখনও বা ভবিষ্যতের দিকনির্দেশ।’

অরিন্দম নন্দী

পীযূষ পান্ডে নট আউট

“একবার বলেছিলেন, ‘আমি সবসময়ে যে কোনও বিজ্ঞাপনের চিন্তা মাথায় এলে প্রথমেই সেটা শোনাই আমার বাড়ির কাজের আর রান্নার লোককে। তাঁদের ভাল লাগলে, অনুমোদন পেলে, তবেই সেটা নিয়ে এগনোর কথা ভাবি।’”

Anirban Das
ডাকবাংলা.কম

সাক্ষাৎকার: অনির্বাণ দাস

‘আগে প্রতিমা কেমন হবে ভেবে, তার সঙ্গে মানানসইভাবে মণ্ডপ তৈরি করা― এটা আমার পদ্ধতি নয়। মণ্ডপের মূল বিষয় বাদ দিয়ে, আমার কাছে কোনও কিছুই প্রাধান্য পায় না। সেই থিমটাকে ফুটিয়ে তোলার জন্য যদি পারফরমেন্স-এর প্রয়োজন হয়, তবে ততটুকুই পারফরমেন্স রাখি।’
সাক্ষাৎকার। অনির্বাণ দাস

অরুন্ধতী দাশ

অন্তরালের সুখলতা

‘তিনি লিখছেন, অন্যায়ের মোকাবিলা করে ন্যায়ের প্রতিষ্ঠা দেখাতে গিয়ে, মন্দের ওপরে ভালর জয় দেখাতে গিয়ে অনেক সময়েই ছোটদের গল্পে খল চরিত্রগুলোর শেষ পরিণতি বেশ ভয়াবহ করেই দেখানো হয়। তাদের কৃতকর্মের ফল ভোগ করাতে গিয়ে নরম মনের ওপরে যে কড়া ক্ষত তৈরি হতে পারে, সে-কথাটাও ভেবে দেখে প্রয়োজন।’

Fantasy
আদিত্য ঘোষ

ফ্যান্টাসি ও হিংসা

‘সাম্প্রতিক সমীক্ষাগুলি জানায়, দেশের প্রায় ৭০-৭৫% প্রাপ্তবয়স্ক মানুষ কোনও না কোনও ধরনের যৌন কল্পনায় মগ্ন হন। Gleeden-এর এক সমীক্ষায় দেখা গিয়েছে ১৯% পুরুষ ও ১৮% মহিলা একাধিক সঙ্গীর কথা কল্পনা করেন, আর ২৩% পুরুষ ও ২০% মহিলা ওয়ান নাইট স্ট্যান্ড ফ্যান্টাসি উপভোগ করেন।’

Fire Crackers
ডাকবাংলা.কম

চোখ-কান খোলা : পর্ব ১৫

কেবল শব্দবাজি নয়, ডিজে বাজানো থেকে সাইলেন্সার খুলে রাস্তায় বাইক হাঁকানো, অন্যের অসুবিধে হবে জেনেও আরও যা যা করা সম্ভব, কোনওকিছুতেই বাঙালি আর ক্ষমাপ্রার্থী নয়। অন্যায়ের পক্ষে অপযুক্তি আছে, তাও না থাকলে রয়েছে সরাসরি কাঁধ ঝাঁকিয়ে উপেক্ষা বা ‘বেশ করেছি’-র অহং।

শ্রুতি গোস্বামী

‘ডেকেছি শুধুই গানে’

“তথাকথিত ‘হিন্দু’ বা ‘বৈষ্ণব’ গোত্র অতিক্রম করে বাংলা সংস্কৃতির শব্দভাণ্ডার ও কল্পভাণ্ডারে এই প্রসঙ্গ যেমন আত্মপ্রতিষ্ঠা করেছে, তেমন সেই চিরন্তন ছবিটির মতোই কীর্তনের সুরবিন্যাস এসেছে অতুলপ্রসাদ-নির্মিত নতুন গানের দিগন্তে।”

কৃষ্ণপ্রিয় দাশগুপ্ত

‘মুণ্ডমালা কোথা পেলি?’

‘বলা হয়, মহাপ্রলয়ের সময় কালী জগৎকে নিজের মধ্যে প্রতিসংহার করেন। এবং পঞ্চাশদ্বর্ণময়ী দেবীর থেকে শব্দার্থময় জগতের উদ্ভব হয়ে আবার তা তাতেই লয় প্রাপ্ত হয়। তাঁর গলার মুণ্ডমালায় এই তত্ত্বটিরই সংকেত রয়েছে।’

Gaza Scenes
রোদ্দুর মিত্র

ট্রমা, যুদ্ধ, গাজা

ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন-এর একটি মেডিক্যাল টিম পৌঁছেছিল গাজায়। সঙ্গে আইভি ফ্লুইডস, স্যালাইন, আইভি অ্যান্টিবায়োটিক। মূলত ট্রমা থেকে সাময়িক স্বস্তি দেয়। যেহেতু পরিসংখ্যান অনুযায়ী, পোস্ট-ট্রমাটিক ডিজঅর্ডারে ভুগছেন ৬৯% গাজাবাসী। যা অধিকাংশ ক্ষেত্রেই ক্রনিক।

Representative image
অতনু বিশ্বাস

বায়রন ও ব্যাবেজ

‘ব্যাবেজ নতুন এক পদ্ধতির পরিকল্পনা করেন, যা যান্ত্রিক গণনার জন্য ব্যবহার করা যেতে পারে। যন্ত্রকে দিয়ে গণনা করানোর এই দুঃসাহসিক রূপকথাটা কল্পনা করার জন্যই বিজ্ঞানের ইতিহাসে তাঁর জায়গা একদম পাকা।’

Representative Image
দেবদত্ত গুপ্ত

গাট্টুর দুনিয়া

“গাট্টু শুধু একটি রঙ কোম্পানির প্রতীক না থেকে হয়ে উঠেছিল দেশের সকল মানুষের ‘ঘরের ছেলে’।”

স্বস্তিক চৌধুরী

শান্তির নেপথ্যে

‘আজ যদি মারিয়া কোরিনা নির্বাচন জিতে ক্ষমতায় আসেন, তাহলে তাঁর ব্যক্তিস্বার্থ চরিতার্থ হবে। তিনিও ক্ষমতার একটি অংশ হবেন মাত্র। খুব বেশি হলে তৈলখনির বিপুল ভাণ্ডার উন্মুক্ত হবে আমেরিকার জন্য। কিন্তু যারা ক্রমাগত ইজরায়েলের এই নৃশংস হত্যাকাণ্ডর বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াই করছে, ত্রাণ পৌঁছে দিচ্ছে তাদের ব্যক্তিস্বার্থ কী?’