Vlog

শ্রীজাত

কবিতার আড্ডাঘর: পর্ব ৬

সময় এখন দীর্ঘদিন ধরে মেঘের মধ্যে আটকে আছে। দীর্ঘ বর্ষাকাল, বিলম্বিত লয়ের গানের মতোই, ঢিমে তালে এগিয়ে চলেছে। এই শহরে এমন একটাও দিন যাচ্ছে না, যেদিন আকাশ কালো করে বৃষ্টি নেই! সেই কারণেই উঠে এল বর্ষার অনুষঙ্গে লেখা সেইসব কবিতার কথা, যাদের গায়ে আজও মেঘের মায়া জড়ানো!

চন্দ্রিল ভট্টাচার্য

এক শালিক: পর্ব ৬

পাড়ায় মাস্কহীন জমায়েত দেখলে বলি বে-আক্কেল, ইউরো কাপের মাস্কহীন জমায়েত দেখে মুগ্ধ। মা-মাসি সিরিয়ালে মজে থাকলে বলি গাঁইয়া, নিজেরা ওয়েব-সিরিজ (যা সিরিয়ালই) দেখে ভাবি, স্মার্ট। প্রেম-পাগলিনি রাধাকে পুজো করি, কিন্তু বাঙালি রাজনীতিক প্রেমের জন্য় সর্বস্ব ছাড়লে মিম বানাই।

অনুপম রায়

ক্যাসেট কথা: পর্ব ৭

‘ট্র্যাভিস’ স্কটল্যান্ডের একটা ব্যান্ড। কিন্তু তাদের গান সম্পর্কে জানা গেলেও ব্যান্ড সম্পর্কে প্রায় কিছুই জানা যেত না। ২০০১ সাল নাগাদ শুধু একটা সিঙ্গল টিভিতে দেখার পর থেকেই ভাললাগার শুরু। গানটার নাম ছিল ‘Sing’। এরপর অবশেষে একদিন হাতে আসে ‘দ্য ইনভিজবল ব্যান্ড’ অ্যালবামটি।

শ্রীজাত

কবির সঙ্গে দেখা: পর্ব ৬

তাঁর সঙ্গে কোনওদিনই সামনাসামনি দেখা হওয়ার উপায় নেই আমাদের, কিন্তু এক অর্থে তাঁর সঙ্গে প্রতিটা দিনই আমাদের দেখা হয়। তাঁর গানে, তাঁর কবিতায়। তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। সে এমনই আশ্চর্য যোগাযোগ, তাকে ব্যাখ্যা করা যায় না। এই পর্বে রইল বর্ষার অনুষঙ্গে রচিত তাঁরই কিছু গানের কথা।

উপল সেনগুপ্ত, চন্দ্রিল ভট্টাচার্য

একটা গল্প, একটা গান: পর্ব ৫

রাজা কোনও পোশাক পরে নেই, কিন্তু মিছিলের সামনে চলেছেন গর্বভরে, সকলেই তাঁর জামার প্রশংসায় পঞ্চমুখ। তখন একটা ছোট ছেলে আঙুল তুলে কী বলল? আর নতুন গান ‘আরে দিওয়ানো’ জানাল, ‘আমার গায়ে বিপ্লব লাগলে কুরুক্ষেত্র কাণ্ড, শুকিয়ে যাবে টালা ট্যাঙ্ক আর ওয়ার্ল্ড ব্যাঙ্কের ফান্ড-ও!’

শ্রীজাত

কবিতার আড্ডাঘর: পর্ব ৫

আমাদের প্রত্যেকের অতীতেই হয়তো কোনও না কোনও একলা ক্ষত কিছু থাকে, যা বালিতে চাপা পড়ে যায়, পাতায় ঢাকা পড়ে যায়! কিন্তু বর্ষা যখন ঝমঝমিয়ে নেমে আসে, তখন সেই বালি ধুয়ে গিয়ে, পাতা সরে গিয়ে, সেই সব একলা ক্ষতগুলো কবিতার মধ্যে দিয়ে ক্রমাগত বেরিয়ে আসতে থাকে।

অনুপম রায়

ক্যাসেট কথা: পর্ব ৬

পঁচিশ বছর আগে, এই কলকাতারই বুকে জড়ো হয়েছিলেন একঝাঁক সুরপাগল। নতুন সুরে, নতুন কিছু গান তাঁরা উপহার দিয়েছিলেন কলকাতাবাসীকে। ‘ক্রসউইন্ডস’-এর জনপ্রিয়তা সেই শুরু। ‘পথ গেছে বেঁকে’ অ্যালবামের গল্প এবং এই ব্যান্ডের সদস্যদের নানান স্মৃতি ধরা রইল এই পর্বে।

চন্দ্রিল ভট্টাচার্য

এক শালিক: পর্ব ৫

যাত্রা-পালা, থুড়ি, রিয়্যালিটি শো-এর মঞ্চে গরিবের টিআরপি বড়লোকের চেয়ে চিরকালই বেশি। কঠিন জীবনের মাঝেও অক্লান্ত সাধনার গল্প, করুণ মিউজিক, মাখো-মাখো আবহাওয়া, একটু কান্না- ব্যাস! কিন্তু আসল কথা হচ্ছে ফিকশনের কাছে নন-ফিকশনের হার।

শ্রীজাত

কবির সঙ্গে দেখা: পর্ব ৫

কইফি আজমি এমন এক সময়ের মানুষ ছিলেন, যে-সময়ে ভারতবর্ষ খুবই টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল। আর সে-সময়ে চুপ করে থাকার বদলে তিনি বেছে নিয়েছিলেন কথা বলবার স্বাধীনতাকে। আজীবন সহজ প্রকাশভঙ্গির মধ্যে দিয়ে লিখে গেছেন তাঁর আশ্চর্য দিন-রাত্রিগুলো! আজ যা পেয়ে আমরা মুগ্ধ, বিস্মিত।

উপল সেনগুপ্ত, চন্দ্রিল ভট্টাচার্য

একটা গল্প একটা গান: পর্ব ৪

রেড রাইডিং হুড দিদিমার বাড়িতে গিয়ে দ্যাখে, দিম্মার চোখদুটো বড়, আর হাঁ-টা সাংঘাতিক উদ্ভট। তারপর দিম্মা, মানে নেকড়ে, তাকে গপ করে গিলে নেয়। পরে নেকড়ের পেট থেকে বেরিয়ে, রেড কী বলে? আর গানে, জীবনের কোলাজ ধরা থাকে খুচরো কয়েকটা ছবিতে: কিছু টুক, কিছু টাক, কিছু বেঁটে মৌচাক।

শ্রীজাত

কবিতার আড্ডাঘর: পর্ব ৪

কলকাতায় বর্ষা এ বছর সময়ের আগেই ঢুকে পড়েছে। আচমকা আকাশের কোণে জমে উঠছে মেঘ। দু-বছর আগেও যেখানে বর্ষাকাল মানে ছিল বন্ধুবান্ধবদের সঙ্গে হই হই করা, আড্ডা… আজ তার জায়গায় ঘরবন্দি দিনযাপন। সঙ্গী একমাত্র কবিতাই, যা আজ এনে দিতে পারে অতীতের ভিজে একরাশ স্মৃতি।

তন্ময় বসু

লয়কারি: পর্ব ৭

সাকসেসফুল ফিউশন হচ্ছে সেটাই,
যখন দুটো সাবজেক্ট বাজতে থাকার মধ্যে দিয়ে একটা অন্য কোনও ভাষা তৈরি হয়ে উঠছে। প্রথম এই প্রচেষ্টা দেখা গেছিল ‘শান্তি’ নামের একটা দলের হাত ধরে। পরবর্তীকালে সঙ্গীতের এই নতুন ধারাটি জনপ্রিয় হয়ে উঠল ক্রমশ। কিন্তু এক্ষত্রে সবচেয়ে জরুরি হল সিন্থেসিস।