USA সম্বন্ধে খুঁজে পাওয়া লেখাগুলি

তপশ্রী গুপ্ত

ডেটলাইন : পর্ব ৪১

আইনস্টাইনের আসবাব-প্রীতির গল্প কিন্তু সত্যি। নাৎজিদের চোখ এড়িয়ে একটা-দুটো নয়, পঁয়ষট্রিটা আসবাব তিনি চোরাপথে আনিয়েছিলেন জার্মানি থেকে প্রিন্সটনে। এর মধ্যে খুব প্রিয় আরামকেদারাটি দেখার সৌভাগ্য হল। হিস্টরিক্যাল সোসাইটি অফ প্রিন্সটন মাঝে-মাঝেই বিজ্ঞানীর আসবাবের প্রদর্শনী করে ‘আইনস্টাইন অ্যাট হোম’।

আদিত্য ঘোষ

প্রকাশ্য লজ্জার দলিল

এপস্টিন ফাইলের পাচারচক্র দেখায়, কীভাবে অর্থ, সামাজিক প্রভাব এবং ক্ষমতার আড়ালে একটি অপরাধচক্র বছরের পর বছর ধরে আইনের চোখ এড়িয়ে চলতে পারে। তাই এই ফাইল কেবল আইনি নথির সংগ্রহ নয়। এটি আধুনিক সমাজে ক্ষমতার অপব্যবহারের এক শক্তিশালী প্রমাণপত্র।

চন্দ্রিল ভট্টাচার্য

এক শালিক : পর্ব ১০৫

অন্যায় মেটাবে বড় মস্তান? ইরানে শাসকরা এই মুহূর্তে যে অন্যায় করে চলেছেন, তা থামাতে পারে শুধু আমেরিকার শাসকের হুমকি? যে আমেরিকার অন্যায় থামাতে পারছে না অন্য কেউ? শুভবুদ্ধিসম্পন্ন জোট নয়, মানবাধিকার সংগঠন নয়, বদ ছোট মাছকে সামলে রাখবে রাক্ষুসে বড় মাছ?

চন্দ্রিল ভট্টাচার্য

এক শালিক : পর্ব ১০৪

ডোনাল্ড ট্রাম্প শেখালেন, ক্ষমতার চক্ষুলজ্জা থাকতে নেই। তিনি দেখিয়ে দিলেন, হত্যায় অভিযুক্তকেস সরাসরি হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো যায়। এ থেকে কি আমরা বুঝতে পারি যে, শাসক নিজের সুবিধার্থে যে-কোনও অপরাধীকেও তার আঙিনায় ঠাঁই দিতে পারে?

চন্দ্রিল ভট্টাচার্য

এক শালিক : পর্ব ১০১

রাজনীতিতে আজ যে খল, কাল সে সাধু! সৌদি যুবরাজের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎ যে বার্তা দিল…

Zohran Mamdani
অনামিকা বসুধা

কেন জিতলেন মামদানি?

যদিও মামদানি উঠে এসেছেন শ্রমিক আন্দোলনের পথ ধরে এবং তার শ্রমজীবী আন্দোলনের সৌরভ আমাদের মুগ্ধ নিশ্চয়ই করেছে, তবে শুধুমাত্র এই শ্রমজীবী মানুষের সমর্থনের কারণেই তিনি জিতেছেন— একথাই একমাত্র সত‍্য— তা কি বলতে পারব? নিউ ইয়র্ক টাইমস বলছে, বছরের শুরুতে মামদানির পোল রেটিং ছিল মাত্র ১%। এমনকী, নিজের প্রচার দলে কেউ কেউ মনে করতেন, তাঁর জয়ের সম্ভাবনা ৩%-এর নিচে। এ এক অসম্ভব যাত্রাপথ! কিন্তু, কী করে তাহলে এই অসম্ভব সম্ভব হল?

দেবত্রী ঘোষ

বিশ্ব ও বোমা

“এত বছরে পরমাণু বোমার ব্যবহার হয়নি ঠিকই, তবে বেশিরভাগ দেশের যুদ্ধের ভাণ্ডারে তা মজুত করে রাখা আছে। ‘জোর যার মুলুক তার’ মতাদর্শ খাটাতে, অপর দেশকে ভয় দেখাতে পারমাণবিক বোমার জুড়ি মেলা ভার। একথা কেন বলছি, তার উত্তর পাওয়া যাবে ‘কোল্ড ওয়ার’-এর দিকে তাকালেই।” বিশেষ সংখ্যা ‘বোমা’…

Trump with Liberian Delegates
বিশ্বজিৎ রায়

ভাষা ও ভাষ্য

‘ভারতের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, তাতে ভাষা-সংস্কৃতির বিভিন্নতাকে স্বীকার করার কথা। অথচ তা আর হচ্ছে কোথায়? ট্রাম্প যেভাবে লাইবেরিয়ার ইংরেজি নিয়ে ফুট কাটেন সেই একই মানসিকতা ভিন্ন রূপে এই ভারতেও হাজির। লাইবেরিয়া সাদা মুখোশকে মুখ বলে মেনে নিয়ে প্রয়োজন মেটাতে চাইতে পারেন।’

চন্দ্রিল ভট্টাচার্য

এক শালিক : পর্ব ৯১

ইরান নিজের দেশে স্বাধীনতা চায়, কিন্তু সেই স্বাধীনতা দেবে আমেরিকা ও ইজরায়েল? এমন দাবি ইরান মানবে কেন?

Image of launching Grok AI by Elon Musk
প্রতীক

তর্কে বহুদূর…

গ্রক ভারত সরকারের অবাধ্য হলেও মার্কিন সরকারের অবাধ্য নয়। ‘রাজনৈতিক সমালোচনা’ ও ‘মুক্তমত’ বলতে কিন্তু গ্রক সর্বত্র কোদালকে কোদাল বলা বোঝে না।