পত্রিকা

representative image
দেবপ্রতিম দাশগুপ্ত

আলোর নিশানা

‘রিহ্যাব কী? যেতে পারি কিন্তু কেন যাব? সংযম কথাটার মানে বোঝায়, ঘড়ি শুধু হাতের অলংকার নয়, সময়ের কাজ সময়ে করতে শেখায়। একটা নিয়মের মধ্যে থাকাটাও বাস্তবিক— এটা বুঝতে শেখায়; দিনের শেষে, সামাজিক থাকাটাও তো জরুরি।’

representative image
উদয়ন ঘোষচৌধুরি

আশ্রয় বৃক্ষ

‘সবেতেই কি শুধু ছেলেরা? মেয়েরা পর্দায় আসে কেবল মিনমিনে নাচ আর তুলতুলে সংলাপ নিয়ে? ঠিক আছে, তাই-ই সই। তাহলে, তুলতুলে কয়েকটি চরিত্র নিয়েই কথা হোক আজ। কারণ, মলম আসলে নরম এবং তুলতুলেই।’

representative image
প্রহেলী ধর চৌধুরী

ফ্লাইং অয়েনমেন্ট

‘যে-কোনও মলম, যুগে-যুগে যার একটিমাত্র সর্বজনীন উপাদান— ফ্যাট, তার বাংলা তর্জমা কি কেউ ‘স্নেহ পদার্থ’ করতে পারে? যিনি করেছিলেন, তিনি তো আর মলমের আরাম দেওয়ার ক্ষমতার দিকটি ভেবে এই তর্জমা করেননি।’

representative image
ঋত্বিক চক্রবর্তী

মনডে ব্লুজ : পর্ব ১৫

‘চাকরিজীবন ছেড়ে থিয়েটার করা, তারপর ছোটপর্দা বা বড়পর্দার অভিনয়ে আসা, এই পর্যায়ে একটা জিনিস বুঝেছিলাম— যখন হাতে কোনও কাজ থাকে না, অর্থাৎ, বাঙালি যাকে স্ট্রাগল বলে, সেই সময়ে ছুটি অসহ্য।’

Representative Image
মৃদুল দাশগুপ্ত

সংবাদ মূলত কাব্য : পর্ব ১৩

“আমি তাকিয়ে দেখলাম, একটা ঢ‍্যাঙা মতো লোক নির্জন রিভারসাইড রোডে আমাদের পিছু পিছু হেঁটে আসছে। গম্ভীর মুখ করে শম্ভুদা বলল, পুলিশ হতে পারে। আমার আঁতকে ওঠা ভাব লক্ষ‍ করে শম্ভুদা ফিসফিসিয়ে বলল, একা আছে, আমরা দু’জন। কিচ্ছুটি করতে পারবে না আমাদের।”

Poster of Panchayat
আদিত্য ঘোষ

ক্ষমতার ‘পঞ্চায়েত’

‘পঞ্চায়েত’ সিরিজ আমাদের মনের অজান্তেই বলে দেয়— ক্ষমতার লড়াই কেবল বড় মঞ্চে হয় না, সেটা আমাদের চারপাশের ছোট-ছোট বৃত্তের মধ্যেও চলে। অফিস, পরিবার, বন্ধুবৃত্ত— সব জায়গায় এই নিঃশব্দ খেলা চলতে থাকে। এখানেই সিরিজের বিশাল সাফল্য।

Representative Image
সুশোভন অধিকারী

মশগুল : পর্ব ১৩

‘যে যাই বলুক, এই কালোর দোকান যেন শান্তিনিকেতনের কফি হাউস। কিংবা হয়তো তার কিছু বেশিই। কত যে বিশিষ্ট মানুষজন এখানে এসেছেন, এই আড্ডায় মজে চা-শিঙাড়া গ্রহণ করেননি, এমন মানুষের হদিশ পাওয়া মুশকিল। এমনকী, আশ্রমের উৎসব-অনুষ্ঠান উপলক্ষে খাবার তৈরিতে কালোর দোকানের নামই মনে আসত সকলের আগে।’

Tapas Sen
দেবেশ রায়চৌধুরী

‘কত আলোর সঙ্গ…’

‘কুমার, দেবেশ কী বলছে, তুই তো আমাকে এগুলো বলিসনি’— ওঁকে আমার ভাবনাগুলো তাপসদা বললেন এবং সেই অনুযায়ী পরিমার্জন করা হল। তখন তো আমি একেবারেই নতুন ‘বহুরূপীতে’, কিন্তু বয়সে ও অভিজ্ঞতায় ছোট একজনের কথা যেভাবে বয়োজ্যেষ্ঠরা শুনলেন, তা সত্যিই বিস্ময়কর।

Rath
জগন্নাথদেব মণ্ডল

‘আধেক আলোর মেলা’

‘অফুরন্ত থই-থই মানুষের ভিড়। রথে-রথে ছয়লাপ। জলের কীর্তন আকাশ ছুঁয়েছে। দশদিকে মেঘের শ্রীখোলে টান লেগেছে। চৈতন্যের পায়ের ছাপ একদা এই পথে, ভাবতেই শরীর রোমাঞ্চিত কদমফুল।’

চন্দ্রিল ভট্টাচার্য

সামথিং সামথিং: পর্ব ৬৯

‘এই দেশে নারী হয়ে জন্মাবেন না, যদি জন্মান, পরিবারের ইচ্ছের বিরুদ্ধে কদাপি যাবেন না, তাদের পছন্দের পুরুষকে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করে ফেলুন। নিতান্ত প্রেম করলে নিজের জাতের পুরুষের সঙ্গে করুন (হোয়াটসঅ্যাপে আগে কুষ্ঠি দেখুন, পরে সেক্সটিং)।’

Srijato Poetry
শ্রীজাত

শুধু কবিতার জন্য: পর্ব ৪৬

‘ঢেউ ওঠে পাতা পাতা, বইয়ের দু’ধারে সাদা বালি/ তোমার কাগজ চেনে মৃদু বিষাদের কর্মখালি/ এদিকে যে-কোনও মর্মে যুগে যুগে ক্ষুব্ধ নেটিজেন।/ এরই মধ্যে, সে বালক, জানেমন, বহু রাস্তা পার/ সোনালি রাগের সুরে ঝলসে ওঠে ডুবন্ত সেতার!’

Gauhar Jaan
রাজীব চক্রবর্তী

সুরজাহান

‘গওহর জান এক বহুকৌণিক চরিত্র— নানা বৈপরীত্যের সহবাস। খ্যাতির চূড়ায় পৌঁছেও নতুন কিছু শেখার ব্যাপারে তিনি ‘তদ্বিদ্ধি প্রণিপাতেন’ নীতিতে বিশ্বাসী, আত্মমর্যাদা আর স্বীকৃতি আদায়ের ব্যাপারে ‘তর্কেষুকর্কশধিয়ঃ’, আর জীবনযাপনে স্বৈরিণী।’