
জটায়ুর আড়ালে
রীতিমতো রোগা, দেখতে অত্যন্ত নিরীহ, হাইট তোপসের চেয়ে অন্তত দুই ইঞ্চি কম। মানে পাঁচ ফুট সাড়ে তিন ইঞ্চির মতো। তোপসের বয়স তখন পনেরো। মাথা-ভর্তি কোঁকড়া

রীতিমতো রোগা, দেখতে অত্যন্ত নিরীহ, হাইট তোপসের চেয়ে অন্তত দুই ইঞ্চি কম। মানে পাঁচ ফুট সাড়ে তিন ইঞ্চির মতো। তোপসের বয়স তখন পনেরো। মাথা-ভর্তি কোঁকড়া

‘আসলে শান্তিদেব তো গান করতেন না, গানের মূর্তি গড়তেন। সেদিক থেকে যতটা-না গায়ক, তার থেকেও বলা চলে কারিগর। গান গাওয়া যে একটা ভাস্কর্য বা স্থাপত্য নির্মাণ, সেটা ওঁকে শুনলে বেশ বোঝা যায়। সেখানে উঁচু-নীচু, খোঁচ-খাঁজ, সোজা-বাঁকা কত কী স্পষ্ট।’

‘ক্ষিতিমোহন কাশীতে জীবনের প্রথমভাগের অনেকটা সময় অতিবাহিত করেছিলেন। তাঁর শাস্ত্রশিক্ষাও সম্পন্ন হয়েছিল মূলত কাশীর সাংস্কৃতিক পরিমণ্ডলে। কাশীর আবহ তাঁকে রক্ষণশীল শাস্ত্রী বানায়নি, বরং একজন গ্রহিষ্ণু উদার চিত্তের মানুষ হিসেবে তাঁর জীবনেররসদ জুগিয়েছিল।’

‘অদ্রীশ বর্ধনের অনুবাদের উপরে অভিযোগ এসেছে যে— বঙ্গীকরণ করতে গিয়ে তিনি বহু অংশ বাদ দিয়েছেন। অদ্রীশ যখন অনুবাদ করতেন, তখন বাঙালি পাঠকের কাছে ইংল্যান্ড-আমেরিকা গ্লোবালাইজেশনের দৌলতে এতটা কাছে চলে আসেনি। সাত ও আটের দশকের শিশু-কিশোররা এই অনুবাদগুলির মাধ্যমেই বিশ্বসাহিত্যের এবং পাশ্চত্যবিশ্বের স্পর্শ পেত।’

‘রবীন্দ্রনাথ যেমন করে তাঁর বাবাকে পেয়েছিলেন, তার থেকে রথীন্দ্রনাথ আর তাঁর বিশ্ববিখ্যাত পিতার সম্পর্ক ঠিক কোথায় কতদূর আলাদা হয়ে গেল?’

‘ডাক্তার রোগীদের প্রাণ বাঁচানোর মানবসেবা না করে, তারাপীঠের শ্মশানে মা মা করছেন, আমি এসব বলে জিজ্ঞেস করলাম, বিজ্ঞানে বিশ্বাস নেই আপনার?’

রাজনীতিতে আজ যে খল, কাল সে সাধু! সৌদি যুবরাজের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎ যে বার্তা দিল…

জেলখানায় কেমন কাটে নারী বন্দিদের জীবন? লিঙ্গবৈষম্য যে কারাগার তার জন্য সমাজের মধ্যে তৈরি করেছে, তা কি আরও স্পষ্ট হয়ে ওঠে কারাগারের অন্দরে?

ছেলেবেলায় যা টিভি-র পর্দায় দেখে সহমর্মিতা অনুভব করতাম, তা-ই যখন ম্যানহাটান শহরের ব্রডওয়ে থিয়েটারে দেখি, তার অন্য রোমাঞ্চ। ‘দূরপাল্লা’র এই পর্বে রইল ব্রডওয়ে থিয়েটারে বসে ‘দ্য লায়ন কিং’ দেখার গল্প…

“দাদা বললেন, ‘আমরা বিদেশি হওয়ায় বেঁচে গেলাম। দালালের কাছ থেকে টিকিট কিনে যদি কোনও আমেরিকান ধরা পড়ত, নির্ঘাত পুলিশে দিত।’ সকাল থেকে ঠা ঠা রোদে এই ঝকমারির দুঃখ ভুলে হাঁফ ছাড়লাম, যাক বাবা, বিদেশে জেল তো খাটতে হল না!”

“‘দ্য বিগ লেবোউস্কি’ একটা ‘pastiche’. ‘Pastiche’ মানে যা পূর্বে ব্যবহৃত নানা শিল্পকর্ম বা ঘটনাকে উদ্ধৃত এবং তার ব্যবহার করে। ছবিতে এই ধরনের উদ্ধৃতি প্রচুর। বাসবি বার্কলের কোরিওগ্রাফি, রবার্ট অল্টম্যানের ‘দ্য লং গুডবাই’, পোলানস্কির ‘চায়না টাউন’, বব ডিলান ও ইগলস-এর গান, ছয়ের দশকের ফ্লাওয়ার পাওয়ার, ভিয়েতনামের যুদ্ধ— এমন কত কী!”

‘আমার মনে হয়, সলিল চৌধুরীকে বুঝতে গেলে, সবচেয়ে জরুরি এটা বোঝা— তিনি কীভাবে এখানকার ভোকাল মেলোডিকে ভেঙে, সম্পূর্ণ নতুন একটা রূপ দিলেন। এমনকী পাশ্চাত্যেও সুরের কতগুলো নির্দিষ্ট সরলরৈখিক চলন আছে, কিন্তু সলিল সেটাকে আত্তীকরণের সময়ে সরলরৈখিক রাখলেন না।’
This Website comprises copyrighted materials. You may not copy, distribute, reuse, publish or use the content, images, audio and video or any part of them in any way whatsoever.
©2026 Copyright: Vision3 Global Pvt. Ltd.