
কয়েকটি কবিতা
‘যা কিছু ছেড়ে আসি ইতিউতি জমি রাস্তা ন্যাড়াবাগান বোজানো ডোবা মাংস চর্বি তারা পুরনো প্রেমগুলোর হাত ধরে ফিরে আসে ভোর ভোর। কেন অহেতুর যাপন, হরিণচক্ষু প্রেম? বলো?’ নতুন কবিতা।

‘যা কিছু ছেড়ে আসি ইতিউতি জমি রাস্তা ন্যাড়াবাগান বোজানো ডোবা মাংস চর্বি তারা পুরনো প্রেমগুলোর হাত ধরে ফিরে আসে ভোর ভোর। কেন অহেতুর যাপন, হরিণচক্ষু প্রেম? বলো?’ নতুন কবিতা।

‘তবু তোমাকে না ভোলার প্রত্যয়/ আমার জীবনজুড়ে থাক/ আমার তাবৎ কষ্টগানে/ আমার ছায়া কুড়াবার ঘোরে/ ক্লান্তিহীন নিরুপদ্রুত কোনও ঘুমের ভেতর…’ নতুন কবিতা।

‘উপুড় হয়ে বৃষ্টি ঝরল পাশের পুকুরে,/ আমি তার জলবায়ু লিখেছি গোপন/ তামাকপ্রবণ রাতে, কানাঘুষো কথা/ ধোঁয়াতে ঢেকেছে পাপ, ততোধিক রাধা,/ মনে রেখো, ফিরে আর এসো না দৈবাৎ’ নতুন কবিতা।

‘ঘুমিয়ে পড়লে জানি একেবারে শিশু হয়ে ওঠো/ স্নেহশীল পিতা আমি/ যৌনতা ভুলে তাই তোমাকে কন্যার মতো দেখে/ যে-হাত কোমরে যেত, শুধরে নিই মাথার উপরে/ আরও বাঁচো, স্নেহে, স্বপ্নে, এ-জীবন দীর্ঘায়ু পাক’ নতুন কবিতা।

‘ব্যথাকে বাজার দিয়ে হাঁটিয়ে এনেছি ভোর-ভোর/ বিরহ বন্ধক রেখে এনেছি শুকনো ফুল কিছু/ এখানে শোকের জামা বিক্রি হয়, এমনই শহর/ তাকানো যেমনই হোক, চাহনি চোখের চেয়ে নীচু’ নতুন কবিতা।

‘ঐ যে পাহাড়। আর ত্যারছা ঢাল তার। ঢাল বেয়ে পাথর গড়িয়ে পড়ে, গাড়ির হর্ন, আফশোস, স্নেহ, কৃতজ্ঞতার মতো বিশাল চাঙড়, খুচরো থ্যাংকিউ, সন্ধ্যা নামতে থাকলে ব্লেন্ডারস প্রাইড। গ্লেন খোঁজা বারণ।’

‘শ্রীখোল খঞ্জনি নাই, বেলা যায় সাঁঝের গলিতে।/ দীপ জ্বালো কলিকাতা, সুতানুটিগুছির পলিতে/ ঊরুতে পাকাও বসি, দেখ দীন গোবিন্দপুরের/ গৌর ধূলির পথে নিত্যানন্দে হাওয়া ওঠে ফের…’ নতুন কবিতা।

‘তোমার ভ্রমরচুলে শ্বাস নিতে নিতে ভাবি/ আজ/ শ্বাসরোধ সুখকর। আহা!/ স্বীকার করছি তুমি ভালোবাসবার মতো/ কষ্টকর, দূরতর, তাও/ ভিখিরির মতো হীন, ভিক্ষা প্রত্যাখ্যান করে/ সদর্পে দাঁড়াই’ নতুন কবিতা।

এই মরশুমে চাষ হয় ফলনও হয় অসংখ্য অপমৃত্যু জমা হয়/ হিম বাড়ছে/ মাথার উপর আকাশটা ধোঁয়া আর শব্দে ঢেকে যাচ্ছে/ হলদে রুপোলি ফড়িং আঁশের ঝাপটায় নৌকাশরীর ভিজিয়ে দিচ্ছে/ পাটাতন ক্রমশ খলবল করে উঠছে

‘তুমি ফুল তুলেছিলে, তারই দাগ রয়েছে বাগানে।/ যেন অপরাধচিহ্ন, যেন ব্যর্থ অভিমানভাষা।/ যে-মেয়েটি অন্ধ, সেও বিরহের কিছু গান জানে।/ তাকে ফুল দাও। আর কেড়ে নাও দেখার পিপাসা।’ নতুন কবিতা।

‘ঘুড়ি আটকে আছে পেঁচিয়ে একটা ঝাঁকড়া গাছের ডালে/ আলতো হাওয়ায় জট বাড়ে/ অনুভূমিক অনেক দূরে কত হিজিবিজি লেপটে আছে/ অনেকগুলো ঈশ্বর আর দূতেরা উল্লম্ব দুলছে’ নতুন কবিতা।

‘ওই যে ফণা, বাসুকিরাজ/ ইচ্ছেমতন হচ্ছে দরাজ/ লতিয়ে চলে, লুটিয়ে লাজ/ মিলন, বাঁকা দহে…/ ফাতনা নড়ে, অধোবদন/ শিকার বলে, ‘হে উন্মাদন!/ যাতনা এক আমারই ধন/ বুভুক্ষু বিরহে।’ নতুন কবিতা।
This Website comprises copyrighted materials. You may not copy, distribute, reuse, publish or use the content, images, audio and video or any part of them in any way whatsoever.
©2026 Copyright: Vision3 Global Pvt. Ltd.