
কয়েকটি কবিতা
‘এই মুসলমানপাড়া জীর্ণ আর ঘিঞ্জি অপরিষ্কার।/ এর শ্যাওলা প্লাস্টারে আমার অতীত আটকে আছে এই কানাভাঙা পুকুরের জলে।/ পুরনো শাড়ি নতুন বোরখা চাষির ঈদের আনকোরা লুঙ্গিতে আমার কুলুঙ্গি ভরে আছে।’

‘এই মুসলমানপাড়া জীর্ণ আর ঘিঞ্জি অপরিষ্কার।/ এর শ্যাওলা প্লাস্টারে আমার অতীত আটকে আছে এই কানাভাঙা পুকুরের জলে।/ পুরনো শাড়ি নতুন বোরখা চাষির ঈদের আনকোরা লুঙ্গিতে আমার কুলুঙ্গি ভরে আছে।’

‘পারসেপশন তো এক স্বচ্ছ বেড়াল,/
কপিশ ঘোলাটে জলে মাছ খোঁজে,/
শেষমেশ শ্যাওলালিপ্ত দাঁতে নিজেকে বোঝায়/ বিভ্রান্তি মোক্ষম এক প্রাকৃতিক বল/ তারও চেয়ে তিসমার তার ক্যাওড়ামি/ (সেন্স অফ হিউমার, বুঝহ গোঁসাই!)’

‘দেখা কি হবে কখনও, ওই অন্ধে ও কাছিমে?/ শুনবে তারা সমুদ্রের যত অভিজ্ঞতা?/ এই অপার দৃষ্টিহীন স্থবির ইতিহাসে/ সবই তো আছে। কেবল নেই মাঝির কোনও কথা।’ নতুন কবিতা।

‘সীমা এই অধিকার। তাকে পার করা হল দোষ।/ কতটুকু যাব আর কতটুকু থেমে থাকব জেনে/ ভেসে আছি এ বাতাসে। যেরকম দ্বিধা ও সাহস/ আমাকে দু’ভাগ করে। মেলা থেকে অভিমান কেনে…’ নতুন কবিতা।

‘রাঙিয়ে দিয়ে যাই গো, যাই গো এবার যাওয়ার আগে বলে অপভ্রষ্ট রবীন্দ্রনাথে সেলাম ঠুকিয়ে নিমজ্জনে যাবে? হয় নাকি! শমিত বলবে, যাওয়া উচিত— তোর কাছে চাহিদা অন্য! মাইরি! কী জ্বালা!’ নতুন কবিতা।

‘সূর্যের সঙ্গে বনিবনা হল না বলেই তো/ রাত্রি আমার প্রিয় হয়ে উঠল, একাধারে/ সে প্রেমিকা, জল্লাদ, অপমানিতা— হামা দিয়ে/ কাছে এগিয়ে আসে, হাঁটু ঘষে মেঝেয়/ আর প্রার্থনা করে— ‘আরও চাবুক, প্রিয়তম’,/ আমাকেও মাঝে মাঝে বেঁধে রাখে, উফ…’ নতুন কবিতা।

‘বেজায় বড় সস্তায়/ সেকালের কোলাহল পেরোনো/ কপাল এখন কি কেবল খাঁ খাঁ রোদ/ পকেটে কত খিদে রেখে/ শীর্ণ শখপূরণ/ নিরন্তর অভিযোজন;/ যেন শুধু ধূসর পথে ছায়ানটের বলয়।’ নতুন কবিতা।

‘বাবুদের পোষা পায়রা/ এই হাড়হাভাতের ঘর/ আফিমের জল, ছোলা/ ঘুলঘুলিময় তাঁর বিষ্ঠা ছড়ানো/ যেন-বা কিছুই নয়/ কিছু নয়, পায়রার উড়ে যাওয়া/ জল/ সব কিছু জলের মতো সোজা’ নতুন কবিতা।

‘যা কিছু ছেড়ে আসি ইতিউতি জমি রাস্তা ন্যাড়াবাগান বোজানো ডোবা মাংস চর্বি তারা পুরনো প্রেমগুলোর হাত ধরে ফিরে আসে ভোর ভোর। কেন অহেতুর যাপন, হরিণচক্ষু প্রেম? বলো?’ নতুন কবিতা।

‘তবু তোমাকে না ভোলার প্রত্যয়/ আমার জীবনজুড়ে থাক/ আমার তাবৎ কষ্টগানে/ আমার ছায়া কুড়াবার ঘোরে/ ক্লান্তিহীন নিরুপদ্রুত কোনও ঘুমের ভেতর…’ নতুন কবিতা।

‘উপুড় হয়ে বৃষ্টি ঝরল পাশের পুকুরে,/ আমি তার জলবায়ু লিখেছি গোপন/ তামাকপ্রবণ রাতে, কানাঘুষো কথা/ ধোঁয়াতে ঢেকেছে পাপ, ততোধিক রাধা,/ মনে রেখো, ফিরে আর এসো না দৈবাৎ’ নতুন কবিতা।

‘ঘুমিয়ে পড়লে জানি একেবারে শিশু হয়ে ওঠো/ স্নেহশীল পিতা আমি/ যৌনতা ভুলে তাই তোমাকে কন্যার মতো দেখে/ যে-হাত কোমরে যেত, শুধরে নিই মাথার উপরে/ আরও বাঁচো, স্নেহে, স্বপ্নে, এ-জীবন দীর্ঘায়ু পাক’ নতুন কবিতা।
This Website comprises copyrighted materials. You may not copy, distribute, reuse, publish or use the content, images, audio and video or any part of them in any way whatsoever.
©2026 Copyright: Vision3 Global Pvt. Ltd.