
উল্টো দূরবিন: পর্ব ৩৭
আমার নিজের দাদুর স্মৃতিশক্তি ছিল দুর্দান্ত। কবীরের দোহা, চার্বাকের শ্লোক, খনার বচন গড়গড় করে বলে যেতেন। পরে বুঝেছি, এইসব চরিত্ররা দাদুর ‘চরিতাভিধান’ বইতে ছিল, যেটার সঙ্গে দাদু জড়িত ছিলেন।

আমার নিজের দাদুর স্মৃতিশক্তি ছিল দুর্দান্ত। কবীরের দোহা, চার্বাকের শ্লোক, খনার বচন গড়গড় করে বলে যেতেন। পরে বুঝেছি, এইসব চরিত্ররা দাদুর ‘চরিতাভিধান’ বইতে ছিল, যেটার সঙ্গে দাদু জড়িত ছিলেন।

‘সারা রাস্তায় লরিট্রাকবাস-ভাঙা ছোট-বড়-মাঝারি কাচের টুকরো। এদিকে-সেদিকে গুচ্ছ-গুচ্ছ সেনা পুলিশ। ডানলপে গুরদোয়ারার দিক থেকে ধোঁয়া উঠছিল পাক খেয়ে। দমকলের ঘণ্টা শুনলাম। থমথমে ওই আলো-অন্ধকারে আমি ও ভাস্করদা মাধবীকে খুঁজতে লাগলাম।’

‘দাদুকে শতরঞ্চিতেও তালি লাগাতে দেখেছি। শতরঞ্চি ফুটো হয়ে গেলে টুকরো কাপড়ের তালি লাগাতেন নিজেই। এতটাই ‘তালি-বান’ ছিলেন আমার দাদু। শুধু দাদু নয়, গোটা পরিবারেরই এই অভ্যেস ছিল। কোনও জিনিসকে বহুদিন এবং বহু ভাবে ব্যবহার করার নানাবিধ ফন্দিফিকির উদ্ভাবন করা হত।’

‘আমাদের এখানে যদি ছেলেমেয়ে বাবা-মায়ের সঙ্গে থাকেও, তাহলেও একটা দূরত্ব তৈরি হয়ে যায়। তারা মেতে যায় তাদের আনকোরা জীবনকে পাটে-পাটে খুলে উপভোগ করতে, তার রূপ-রস-গন্ধ-স্পর্শ অনুভব করতে। আর মায়ের হাতে পড়ে থাকে এক অদ্ভুত শূন্যতা। এর নাম দুঃখ বললে পুরোটা বলা হয় না।’

ঢাকার মানুষ বলেন, সিলেট তো বড়লোকের শহর। সত্যিই তাই! আসলে সিলেটের প্রায় প্রতিটি বাড়ির কেউ না-কেউ বিলেত-আমেরিকায় থাকে। বিশেষ করে, লন্ডনের পুবদিকের পাড়াগুলোতে ঘুরলে আপনার মনে হবে, একটুকরো সিলেট।

‘আমার দাদুর কোনও ছবি তোলা নেই। ক্যামেরা না থাকার কারণেই মূলত কোনও ছবি ওঠেনি। তবে রাঙাদা কিছু ছবি তুলেছিল, তার কিছু কপি আমার কাছেও ছিল, সব বিবর্ণ ও নষ্ট। এখনকার এ আই হয়তো অনেকটাই উদ্ধার করে দিতে পারত, কিন্তু সেইসব ছবি কোথায় আছে খুঁজে পাওয়া মুশকিল।’

প্রার্থনা কবুল হল, বাড়িতে কানেকশন নেওয়া হবে। আমি আড়ালে একবার আনন্দ করে নিলাম দু’পাক। জানি না, রোজ-রোজ সিনেমা আমাকে দেখতে দেওয়া হবে কি না, বা ক্লাস সেভেনে সব সিনেমা তো দেখার কথাও নয়।

টুকরো কোলাজ দাদুর পায়ে খড়ম থাকত। খড়ম এখন কোনও বাড়িতেই দেখতে পাওয়া যায় না। খড়ম হচ্ছে হাওয়াই চটির পূর্বপুরুষ। পায়ের পাতার মাপে বানানো একফালি কাঠ।

আট দশকের গোড়া থেকেই পাঞ্জাবে পৃথক খালিস্তান রাষ্ট্র গড়ার চেষ্টায় বিচ্ছিন্নতাবাদী জঙ্গিরা তৎপরতা শুরু করে। আমি তখন ‘যুগান্তর’-এ। কাঠমান্ডু থেকে দিল্লিগামী বিমান ছিনতাই করে লাহোরে নিয়ে গিয়েছিল খালিস্তানি জঙ্গিরা, সে-কথা আগে বলেছি।

আসল সমুদ্র দেখতে গেলে যেতে হবে কক্সবাজার। মানে কক্স সাহেবের বাজার। চট্টগ্রাম থেকে গাড়িতে ঘণ্টাচারেকের রাস্তা। পাহাড় আর সমুদ্র একসঙ্গে থাকলে সৈকতের সৌন্দর্য এমনিই বেড়ে যায়, আর যদি থাকে সবুজ অরণ্য, তাহলে তো সোনায় সোহাগা।

নীলাব্জ: না। কিন্তু ক্ষমা ব্যাপারটা তো অপরাধের ওপর কিছুটা নির্ভর করে। মানে প্রেমে মিথ্যে কথা বলা আর ধর্মের নামে, ঈশ্বরের নামে জনসাধারণকে মিথ্যে বলা তো এক নয় তাই না? লেভেল আছে সব কিছুর। কোনটা ক্ষমার যোগ্য আর কোনটা…

“নবীন সেনের ‘পলাশীর যুদ্ধ’ থেকে, মাইকেল মধুসূদনের ‘মেঘনাদবধ কাব্য’ থেকে আওড়াতেন। রবীন্দ্রনাথকে খুব একটা পছন্দ করতেন না। বলতেন, ‘রবিবাবুর কবিতায় অশ্লীলতা দোষ আছে।’”
This Website comprises copyrighted materials. You may not copy, distribute, reuse, publish or use the content, images, audio and video or any part of them in any way whatsoever.
©2026 Copyright: Vision3 Global Pvt. Ltd.