
সং স্টোরি শর্ট : পর্ব ২০
‘দশম অবতার’ ছবিতে অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে প্রথম শোনা যায় এই গান। প্রেমের যে বিচিত্র গতায়াত, তার একটা ধারণা যেমন এই গানের মধ্যে ফুটে ওঠে— তেমনই ফুটে ওঠে প্রেমিকমনের চাপা বিষণ্ণতা, যা উদাসীনতার হাত ধরাধরি করে চলে।

‘দশম অবতার’ ছবিতে অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে প্রথম শোনা যায় এই গান। প্রেমের যে বিচিত্র গতায়াত, তার একটা ধারণা যেমন এই গানের মধ্যে ফুটে ওঠে— তেমনই ফুটে ওঠে প্রেমিকমনের চাপা বিষণ্ণতা, যা উদাসীনতার হাত ধরাধরি করে চলে।

গান তৈরির গল্পে এ বারের গান “আমার শহর”। কলকাতাকে নিয়ে খানিকটা নিরাশা এ গানে থাকলেও, বেশি আছে মনচাপা একটা কষ্ট। যে কলকাতা জ্বলজ্বল করতে পারত, সে যেন রণে ভঙ্গ দিয়ে বুড়িয়ে গেল। আর নতুন প্রজন্ম তাকে ত্যাগ করে বসত করল অন্যত্র।

মন এক আশ্চর্য বস্তু। কখনও সে ঝাঁ-চকচকে জীবনের দিকে তাকিয়ে আক্ষেপ করে, আবার পরক্ষণেই সে বেছে নেয় সহজ-সরল একটা জীবনের ছবি। পোড়খাওয়া পেন্ডুলামের মতো জীবনের নানা প্রান্তে দুলে-দুলে সে যে আরাম অনুভব করে, তার কোনও তুলনা নেই।

কবি শুধু কবি নন, তিনি দ্রষ্টা; যিনি অনুভব করেন সময়ের হাতছানি, দেখতে পান সেই অবশ্যম্ভাবী পরিণতি। ভাস্কর চক্রবর্তী-র শেষ কাব্যগ্রন্থ ‘জিরাফের ভাষা’ বাংলা সাহিত্যের এক অনন্যসাধারণ সংযোজন, বছর কুড়ি পরেও যা একই রকম মুগ্ধতার আবেশ রেখে যায়।

থিমপুজোর লড়াই আজকের নয়, কিন্তু কী দেখে ঠিক হয় কোন পুজো সেরা? মণ্ডপ থেকে প্রতিমা, বিচারকেরা ঘুরে-ঘুরে ঠিক করেন শ্রেষ্ঠ যা-কিছু। কেমন তাদের সেই বিচারপদ্ধতি? বিচারক-জীবনের সেই অভিজ্ঞতার কথা জানালেন অনিন্দ্য চট্টোপাধ্যায়।

গায়ক হয়ে ওঠার আগে তাঁর নামডাক ছিল পাড়ার ডান্সার হিসেবে। নিজের ভাসান-নাচ তো ছিলি, আবার সেখানেই দেখেছেন মিঠুন চক্রবর্তীকে নিজের সিনেমার লিফলেট বিলি করতে। কৈশোর-যৌবনের পুজোর ভাসানের নানান বিচিত্র কাহিনি বললেন শিলাজিৎ।

বড়রা যেভাবে পুজোয় ঠাকুর দ্যাখে, ছোটরাও কি সেই একই চোখ নিয়ে ঠাকুর দেখতে বেরোয়? একদিকে সরলতা, অন্যদিকে অপার বিস্ময়। শিশুদের আনকোরা দৃষ্টিভঙ্গিতে ঠাকুর দেখার অভিজ্ঞতা নিয়ে বললেন চন্দ্রিল ভট্টাচার্য।

ছেলেবেলার পুজোসংখ্যা পড়ার অভিজ্ঞতা ঠিক কেমন ছিল? কখনও ভেবেছিলেন কি নিজের জীবনের এই আশ্চর্য সমাপতন? পুজোসংখ্যার লেখক হয়ে ওঠার যে-রোমাঞ্চকর যাত্রাপথ, তারই নানান দিক নিয়ে কথা বললেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়।

ভারতীয় আবহাওয়া-বিজ্ঞানীরা জানিয়েছেন, আগামী পাঁচ বছরের মধ্যে তাঁরা বৃষ্টিকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবেন। অর্থাৎ খরার ক্ষেত্রে যেমন বৃষ্টি শুরু করবেন ইচ্ছেমতো, তেমনই অতিরিক্ত বর্ষণ থামিয়ে আটকে দেবেন বন্যা। কিন্তু সুবিধের পাশাপাশি ঝঞ্ঝাটও কি কম!

ছেলেবেলায় পাহাড় বলতে ছিল ছোটমাসির জামশেদপুরের বাড়ি থেকে দেখা দূরের দলমা পাহাড়। উচ্চমাধ্যমিক পাশ করে আশুতোষ কলেজের ভূগোল বিভাগে ভর্তি হয়ে এক্সকারশনে উত্তরপ্রদেশে গিয়ে জীবনে প্রথম উচ্চতার সামনে মুগ্ধ হয়ে দাঁড়ানো। প্রকৃত পাহাড় দেখা।

মেরুদণ্ডহীন শব্দটা বাঙালি জাতির প্রায় সমার্থক হয়ে উঠেছিল। কিন্তু কম দিনের ব্যবধানে দু-দেশে বাঙালিরা দুটো গণ-আন্দোলন করার পর এবং সাধারণ বাঙালি এই প্রতিবাদে যোগদান এবং সহমর্মী থাকার পর সেই বদনাম দেওয়ার আগে লোকজন ভাববে।

সাহিত্য-সংস্কৃতি-গান, এ সবের সঙ্গে অঙ্কের কিন্তু কোনও বৈরিতা নেই। তাই সংস্কৃতি করলে অঙ্ক বা অন্য পড়াশোনা ভালবাসা যাবে না, এরকম যদি হয়, তাহলে মনে হয় আখেরে লাভ হবে না। কেউ ভালবাসতে পারে, কেউ না। সেই অঙ্কের প্রতি ভালবাসা থেকেই তৈরি এই গান।
This Website comprises copyrighted materials. You may not copy, distribute, reuse, publish or use the content, images, audio and video or any part of them in any way whatsoever.
©2026 Copyright: Vision3 Global Pvt. Ltd.