ভিডিও

রুদ্রপ্রসাদ সেনগুপ্ত

সাক্ষাৎকার: রুদ্রপ্রসাদ সেনগুপ্ত: পর্ব ৩

শৈশবস্মৃতি থেকে শুরু করে কলেজে ‘হিরো’ হয়ে ওঠার কাহিনি। সঙ্গে নাট্যভাবনা, ‘নান্দীকার’ গড়ে ওঠার ইতিহাস। কেয়া চক্রবর্তী, অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের মতো নাট্যব্যক্তিত্বের স্মৃতিচারণ। দীর্ঘ, স্বতঃস্ফূর্ত সাক্ষাৎকার। কথোপকথনে সোহিনী সেনগুপ্ত।

অনুপম রায়

ক্যাসেট কথা: পর্ব ৩

শোনার অভ্যেস না থাকলে, অনেক সময়েই নতুন কিছু মেনে নিতে অসুবিধে হয় আমাদের। কিন্তু শুনতে শুরু করলে একবার, হয়তো ভাললাগা বেড়েই চলে। এই পর্বেও উঠে এল তেমনই এক গল্প। বিটল্‌স-এর ভাল না লাগা, আর পরে এক সময়ে তাদেরই প্রেমে পড়ে যাওয়া!

উপল সেনগুপ্ত, চন্দ্রিল ভট্টাচার্য

একটা গল্প একটা গান: পর্ব ২

গল্পটা মহাভারতের। শেষটা আলাদা। অর্জুন ও দ্রোণের কথায় একলব্য ডান হাতের বুড়ো আঙুল কেটে ফেলে পান সারা জীবন বস্তুগত স্বাচ্ছন্দ্যের আশ্বাস। আর গানটা বারবার বলে, ভোট দেওয়ার কথা। কারণ ভোট দিয়ে নিজের পছন্দসই অত্যাচারী বেছে নেওয়াই গণতন্ত্রের শ্রেষ্ঠ ব্যায়াম।

রুদ্রপ্রসাদ সেনগুপ্ত

সাক্ষাৎকার: রুদ্রপ্রসাদ সেনগুপ্ত: পর্ব ২

শৈশবস্মৃতি থেকে শুরু করে কলেজে ‘হিরো’ হয়ে ওঠার কাহিনি। সঙ্গে নাট্যভাবনা, ‘নান্দীকার’ গড়ে ওঠার ইতিহাস। কেয়া চক্রবর্তী, অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের মতো নাট্যব্যক্তিত্বের স্মৃতিচারণ। দীর্ঘ, স্বতঃস্ফূর্ত সাক্ষাৎকার। কথোপকথনে সোহিনী সেনগুপ্ত।

শ্রীজাত

কবির সঙ্গে দেখা: পর্ব ৩

বাংলায় যে কয়েকটা কবিতা আজ প্রবাদে পরিণত হয়েছে, তার একটা হল ‘ফুল ফুটুক, না ফুটুক’। এক আশ্চর্য বোধে, জীবনে উজ্জীবিত সেই কবির নাম সুভাষ মুখোপাধ্যায়। আমরা যতটা জল-আলো-হাওয়ার কাছে ঋণী, বাংলা কবিতারও তাঁর কাছে ঠিক ততটাই ঋণ।

রুদ্রপ্রসাদ সেনগুপ্ত

সাক্ষাৎকার: রুদ্রপ্রসাদ সেনগুপ্ত: পর্ব ১

শৈশবস্মৃতি থেকে শুরু করে কলেজে ‘হিরো’ হয়ে ওঠার কাহিনি। সঙ্গে নাট্যভাবনা, ‘নান্দীকার’ গড়ে ওঠার ইতিহাস। কেয়া চক্রবর্তী, অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের মতো নাট্যব্যক্তিত্বের স্মৃতিচারণ। দীর্ঘ, স্বতঃস্ফূর্ত সাক্ষাৎকার। কথোপকথনে সোহিনী সেনগুপ্ত।

তন্ময় বসু

লয়কারি: পর্ব ৫

পশ্চিমবঙ্গের বাইরে ধ্রুপদী সঙ্গীতের প্রতি যে নিষ্ঠা আর শ্রদ্ধা দেখা যায়, এখানে তা খুঁজে পাওয়া ভার। অন্যদিকে লোকসঙ্গীতের যে অন্তর্জগৎ, তা যদি আমরা আমদের জীবনযাপনের অঙ্গ করে তুলতে পারি, তার চেয়ে আনন্দের বোধহয় আর কিছুই নেই!

চন্দ্রিল ভট্টাচার্য

এক শালিক: পর্ব ২

কোভিড আসার আগে সিনেমা কেবলমাত্র বিনোদনের অংশ হয়েই ছিল না, ছিল নানা মুহূর্তের সঙ্গী হয়ে। কিন্তু বদল হল। যাঁরা মনে করতেন সিনেমাই শুধু কুলীন শিল্প আর ওয়েব সিরিজ হচ্ছে তার কুলাঙ্গার ভাইপো, তাঁদেরও এখন ওয়েব সিরিজ না দেখলে ঘুম হয় না!

তন্ময় বসু

লয়কারি: পর্ব ৪

মার্গসঙ্গীতকে আশ্রয় করে ওস্তাদ আলাউদ্দিন খান প্রথম তৈরি করেন ‘মাইহার ব্যান্ড’। যার স্মৃতি আজও সংরক্ষিত রয়েছে সেখানে। পাশাপাশি গোয়ালিয়রে ওস্তাদ হাফেজ খান আজও জীবন্ত। সুরের ঐতিহ্য, তার পরম্পরাকে বাঁচিয়ে রাখার স্বপ্নের কথা উঠে এসেছে এই পর্বে।

শ্রীজাত

কবিতার আড্ডাঘর: পর্ব ১

কবিতা উপভোগ বহু রকম হয়, পাঠকের নিজের মনে পড়া, আবৃত্তিকারের মুখে শোনা, কবির স্বকণ্ঠে শোনা। শেষ রকমটায় সম্মোহন সবচেয়ে বেশি, কারণ এতে বোঝা যায় কবি কেমন ভাবে দেখতে চেয়েছেন কবিতাটাকে, আবার থাকে তাঁর নিজস্ব স্বর ও উচ্চারণ।

অনুপম রায়

ক্যাসেট কথা: পর্ব ২

বাউল গান, শহুরে আমেরিকান লোকগীতি ও জ্যাজের দ্বারা গভীর ভাবে প্রভাবিত ‘মহীনের ঘোড়াগুলি’কে অনায়াসেই প্রথম ‘বাংলা ব্যান্ড’ বলা যেতে পারে। বাংলা গানের সুর-কথায়, সেই প্রথম এল নতুনত্বের স্বাদ। তাদের গান বাঙালির চেতনা ও মননের সঙ্গে জড়িত।

উপল সেনগুপ্ত, চন্দ্রিল ভট্টাচার্য

একটা গল্প একটা গান: পর্ব ১

একটা গল্প আর একটা গানের মধ্যে মিল নেই। গানের ধরন আর গল্পের চলন এক্কেবারে আলাদা। কিন্তু পাশাপাশি বসে গল্প বলা হবে আর গানও গাওয়া হবে। দুই অমিল বস্তু যে দিব্য পাশাপাশি থাকতে পারে, সে তো স্বামী-স্ত্রী দেখলেই বোঝা যায়। এ তো একটা গল্প, একটা গান।