ভিডিও

চন্দ্রিল ভট্টাচার্য

এক শালিক: পর্ব ৩৮

এক আমলা তাঁর মোবাইল জল থেকে তুলতে জলাধারের ৪০ লক্ষ লিটার জল বের করে দেন। কিশোরীকে ছুরি মেরে ও পাথর দিয়ে থেঁতলে খুন করে যুবক প্রকাশ্যে। কেউ ফিরেও তাকায় না। এ দেশে আমরা নেতাদের ভুল ধরতে খুব ব্যস্ত, কিন্তু নিজেরা কি সমান নির্বিকার নিষ্ঠুর নই?

কবির সঙ্গে দেখা: পর্ব ২৭

আপাতদৃষ্টিতে অসংলগ্ন কিছু দৃশ্যকল্প— কিন্তু তার মধ্যে দিয়েই স্পষ্ট হয়ে উঠছে একটা জাতির ইতিহাস, ফুটে উঠছে তার সম্পূর্ণ অবয়ব। কবি উৎপলকুমার বসুর সেইসব কবিতা আজও আমাদের সকল সুখ-দুঃখের সাথী।

শ্রীজাত

দূরপাল্লা : পর্ব ১০

এমন ভয়াবহ অতিমারীর পর যে প্লেনে চড়ে ফের বিদেশ যাব, এ কল্পনাতীত ছিল। কিন্তু কোভিড কাটতে না কাটতেই অস্ট্রেলিয়া যাওয়ার সুযোগ হল। সূবর্ণসুযোগও বলা চলে, কারণ কপালে জুটল সিডনি অপেরা হাউসে বলে ফ্রেঞ্চ অপেরা দেখার সৌভাগ্য।

অনুপম রায়

সং স্টোরি শর্ট: পর্ব ৫

সিনেমায় বা অ্যালবামে আমার যে সব গান থাকে, তার বেশিরভাগ গানই অনেক আগে বানানো। মানে আমি গায়ক হওয়ার আগেই। এই গানটাও ২০০৭ সালে বানানো। সৃজিতদার গানের একটা লাইন পছন্দ হওয়ায় ২২শে শ্রাবণ সিনেমায় গানটা ব্যবহার করে। গান বানানোর গল্প।

চন্দ্রিল ভট্টাচার্য

এক শালিক: পর্ব ৩৭

মানুষের বাকস্বাধীনতা, শিক্ষা, স্বাস্থ্যে অধিকারের মতো মানবধিকার যেমন রয়েছে, তেমন অপরকে বাধ্য হয়ে হত্যা না করারও অধিকার রয়েছে। রাশিয়ার বহু সৈন্য অখন ইউক্রনের বিরুদ্ধে লড়তে চাইছে না, সে দেশের মানুষদের মারতে চাইছে না। এ জন্য রাশিয়া সেই সৈন্যদের শাস্তি দিচ্ছে।

শ্রীজাত

কবির সঙ্গে দেখা: পর্ব ২৬

রবীন্দ্রনাথের সঙ্গে আমাদের যাদের দেখা হয়নি, তারা প্রায় প্রত্যেকেই জানি যে তাঁর সঙ্গে আমাদের রোজ দেখা হয়। তিনি আমাদের সাক্ষাৎ চেনেন না, কিন্তু তাঁর মতো করে আমাদের আর ক’জন চেনে? তাঁর লেখার মতো আমাদের কে-ই বা স্পর্শ করতে পারে?

চন্দ্রিল ভট্টাচার্য

এক শালিক: পর্ব ৩৬

ভারত চিনকে টপকে জনসংখ্যায় প্রথম হওয়ার পর জার্মানির এক পত্রিকায় একটি কার্টুন বেরিয়েছিল। তাতে ভারতকে উন্নত দেশ দেখানো হয়নি। সেই নিয়ে গোঁসা ভারতের। অথচ জার্মানি কিন্তু নাৎসি চিহ্ন নিজের ইতিহাস থেকে মুছে ফেলেনি। সমালোচনা গ্রহণ করতে শিখতে হবে।

অনুপম রায়

সং স্টোরি শর্ট: পর্ব ৪

‘আহারে মন’ গানটা আমি নিজের খেয়ালেই বানিয়েছিলাম। নিজের মতো এক ভীরু প্রেমিককে কল্পনা করে। তারপর নতুন গান বানানোর উৎসাহে আমি চিত্রপরিচালককে শোনাই গানটা। আর তারপর তাদের মধ্যে গানটা কে নেবে, এই নিয়ে বেধে যায় গোর গন্ডগোল!

চন্দ্রিল ভট্টাচার্য

এক শালিক: পর্ব ৩৫

স্পেনের এক মহিলা ৫০০ দিন গুহায় একা থেকে বেরোলেন আনন্দিত হয়ে। নিজের সঙ্গে থাকা প্রসন্নতারও জন্ম দেয়। ‘আ টাইম টু কিপ সাইলেন্স’-এর লেখকও বলেছিলেন এক আশ্রমে গিয়ে সম্পূর্ণ নীরব থাকার কথা। প্রথমে কষ্ট হলেও পরে নীরবতা তাঁকে বেশি মনোযোগী করে তোলে।

শ্রীজাত

দূরপাল্লা : পর্ব ৯

কোনও কোনও গন্তব্যে পৌঁছনো একই সঙ্গে আনন্দ-বিষাদ-একাকীত্ব-গুমড়ে কান্না, সবই হাজির করে। সিলভিয়া প্লাথ-এর প্রিমরোজ হিল-এর বাড়ির সামনে দাঁড়িয়ে আমার তাই মনে হয়েছিল। আর বুঝেছিলাম, আমি আর সিলভিয়া সময়ের কোনও একটা ফাঁদে একসঙ্গে রয়েছি।

অনুপম রায়

সং স্টোরি শর্ট: পর্ব ৩

বসাই টুডু আর দ্রৌপদী, মহাশ্বেতা দেবীর এই গল্পদুটো আমার মধ্যে একটা উথালপাতাল তৈরি করে এবং তার থেকেই এই গানটা তৈরি। আমারও মনে হয় শেষে গিয়ে জাস্টিস কখনই হয় না, বিশেষত, নীচের তলার মানুষদের সঙ্গে। তারা বিচারের আশায় কেবল দিন গোনে।

চন্দ্রিল ভট্টাচার্য

এক শালিক: পর্ব ৩৪

এখন বিখ্যাত হওয়ার জন্য বহু মানুষ যে কোনও উপায় গ্রহণ করতে প্রস্তুত। ক্ষণিক বিখ্যাত হওয়ার উপকরণও হাতের কাছেই মজুত। নীতি-আদর্শ জলাঞ্জলি দিয়ে বিখ্যাত হওয়া এখন প্রায় ফ্যাশন। যার বিনিময়ে বিখ্যাত হওয়া, তারও অনুমতির তোয়াক্কা করে না কেউ!