
কবির সঙ্গে দেখা : পর্ব ৩২
শুধু কবি, সমাজকর্মী, ইতিহাসবিদ-ই নন, হলিউডের প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা পরিচালকও তিনি। তাঁর কলমের জাদুতে আচ্ছন্ন আমরা— সেই মায়া কাটবার নয়! এবারের পর্বে তাঁকে নিয়েই আড্ডা, তিনি মায়া এঞ্জেলো।

শুধু কবি, সমাজকর্মী, ইতিহাসবিদ-ই নন, হলিউডের প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা পরিচালকও তিনি। তাঁর কলমের জাদুতে আচ্ছন্ন আমরা— সেই মায়া কাটবার নয়! এবারের পর্বে তাঁকে নিয়েই আড্ডা, তিনি মায়া এঞ্জেলো।

আজকের পৃথিবীতে মাল্টি-টাস্কিং এক বাধ্যতামূলক চারিত্রিক উপকরণ। যে রাঁধে, সে চুলও বাঁধে— এই মন্ত্র খেলার মাঠকেও ছাড়েনি। ব্যক্তি বনাম সমষ্টি-র এই ইঁদুরদৌড় কি খেলার মাঠের অনায়াস, অনাবিল আনন্দকে শিকলবন্দি করে তুলছে?

সম্প্রতি সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘দশম অবতার’ ছবিতে শোনা গেছে এই গান। ‘আমি সেই মানুষটা আর নেই’ আসলে এক ধরনের বদলে যাওয়া জীবনের কথা বলে। এবং এই গানের রেকর্ডিং-ও যে কতটা আলাদা, এই পর্বে রইল সে-গল্পও।

দুর্গাপুজো আসা মানেই চতুর্দিকে শুধু আনন্দ আর আনন্দ! তবে খেয়াল করলে দেখা যাবে, এই আনন্দের একজনই কেবল শত্রু। পুলিশ নয়, গাড়ি নয়, রাস্তার গর্তও নয়— সে হল নিজেরই দুটো পা!
সময়ের জাদু এমনই যে কাল অব্দিও যা ছিল অস্পৃশ্য, আজ সেটাই হয়ে উঠেছে স্বাভাবিক; আবার আজ যেটা প্রথাবিরোধী, আগামীতে সেটাই হয়ে উঠবে সর্বজনগ্রাহ্য। আসা-যাওয়ার এই স্রোত বলে যায়— কোনও কিছুই চিরস্থায়ী নয়।
‘কবির সঙ্গে দেখা’ আদতে কবির লেখার ভিতর দিয়ে তাঁকে চেনা, তাঁরই চোখ দিয়ে এই জীবনকে নতুন করে পাওয়া। কিছুটা নির্জনতা, কিছুটা শ্লেষ আর কিছু বিষাদ ছুঁয়ে থাকে প্রণবেন্দু দাশগুপ্ত-র কলম, যার মধ্যে দিয়ে ফুটে ওঠে তাঁর সমাজচেতনা, তাঁর গভীর জীবনবোধ।

আমেরিকার সিয়াটেলে পুলিশের গাড়িতে মৃত্যু হয় বছর তেইশের এক ভারতীয় তরুণীর। তদন্তের স্বার্থে যে-পুলিশ আসেন, তিনি মেয়েটির মৃত্যুকে নিয়ে হাসাহাসি করেন এমন প্রমাণ পাওয়া যায়। ভিডিওটি ভাইরাল হতেই প্রশ্ন ওঠে, আধুনিক সভ্যতায় এতটা দরদবিমুখ হওয়া যায় কি?
ভ্রমণ তো শুধুই ভৌগোলিক স্থান পরিবর্তন নয়, কখনও সে মুহূর্তেই মিলিয়ে দিতে পারে বিশ্বের দুই প্রান্তের দুই বিন্দুকে। আর তার সঙ্গে জুড়ে থাকা সেই জায়গার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, মানুষজন, সবই ছাপা থাকে আমাদের স্মৃতির পাতায়।

সত্যিকারের গুরুত্বপূর্ণ কাজগুলো না করে অবান্তর ব্যাপার নিয়ে ব্যস্ত থাকা আমাদের অধিকাংশের অভ্যাস। এতে নিজেকে ভুল বোঝানো যায় যে আমি ফাঁকি মারছি না। কিন্তু রাষ্ট্র বা শাসক-গোষ্ঠী যদি একই কাজ করে, তবে তা দুর্ভাগ্যজনক।

শক্তি চট্টোপাধ্যায়ের এমন অনেক কবিতা আছে, যা এখন তত পঠিত বা আলোচিত নয়। তাঁর জনপ্রিয় কবিতাগুলির মধ্যে যে অহরহ ম্যাজিক আছে, তা হয়তো এই কবিতাগুলির মধ্যে নিয়ন্ত্রিত, ঈষৎ চাপা। যদি সেই জাদু ছোঁয়া না যায়, তা হলে আমাদের ক্ষতি।

ভিড়ের মন খুব সাংঘাতিক জিনিস। সে যদি একবার সুযোগ পায় কোনও কানাগলি দিয়ে ঢোকার, তাহলে আদত ভালমানুষের মধ্যে থেকে তার খারাপ সত্তাটা বের করে আনতে সক্ষম। ফলে দলে পড়ে অত্যন্ত ভাল মানুষটি যে কাল ভয়ানক হবে না, তার কোনও নিশ্চয়তা নেই।

যাব না, যাব না— করলেও পুরীর সমুদ্রের হাতছানি এড়ায় কার সাধ্যি। কোনও ছক কষে নয়, বরং ভ্রমণপিপাসু বাঙালি-র কাছে পুরী-দার্জিলিং বছরনামচার বাধ্যতামূলক অ্যাটেনডেন্স।
This Website comprises copyrighted materials. You may not copy, distribute, reuse, publish or use the content, images, audio and video or any part of them in any way whatsoever.
©2026 Copyright: Vision3 Global Pvt. Ltd.