প্রবন্ধ

অস্কার গুয়ার্দিওলা-রিভেরা (Oscar Guardiola-Rivera)

ঈশ্বরও নয়, বীরপুরুষও নয়: পর্ব ১

গার্সিয়া মার্কেসের লেখা কেন পড়ব, কীভাবে পড়ব সে বিষয়ে ফিরে দেখা। এই লেখায় উঠে এসেছে মার্কেসের সাহিত্যে ট্র্যাজেডি, স্মৃতি, ইতিহাস ও সক্রিয়তার ভূমিকার কথা। লাতিন আমেরিকার সাহিত্যে মার্কেসের অবস্থান।

মালবিকা ব্যানার্জি (Malavika Banerjee)

জন্মস্থান কলকাতা: মার্ক টালি

শুরু হচ্ছে নতুন সিরিজ ‘জন্মস্থান কলকাতা’, যেখানে ধরা থাকবে কলকাতায় জন্মগ্রহণ করা বিশিষ্টজনদের কথা। সিরিজের প্রথম পর্ব শুরু হচ্ছে প্রখ্যাত সাংবাদিক মার্ক টালির হাত ধরে। শৈশবস্মৃতি থেকে সাংবাদিকতা— উঠে এসেছে নানা দিক।

নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়

শান্তিনিকেতন ডায়েরি: পর্ব ২

‘বসন্তকে, আরও অনেক কিছুর মতো, আমরা চাই গলার মালায়, কানের দুলে। শান্তিনিকেতনের বসন্তে তাই ফুটতে না ফুটতেই পলাশের ডাল শূন্য। রংবেরঙের ব্যুগেনভিলিয়াই তাই আজকাল বাঁচিয়ে রাখে শান্তিনিকেতনের বসন্তকে।’ অন্য বসন্তের গল্প।

সাক্ষাৎকার: অলকানন্দা দাশগুপ্ত

‘…সব মিলিয়ে আমার ব্যক্তিত্বটাই আমার সংগীতের অভিজ্ঞান হয়ে উঠেছে… মনে হয় আমার পক্ষে লঘু গান বানানো বেশ কঠিন কাজ হবে…’ ‘মিনিমালিস্ট’ সঙ্গীত পরিচালকের নিজস্ব শব্দবিন্যাসের কথা।

দেবদত্ত পট্টনায়েক (Devdutt Pattanaik)

পাকিস্তানে হিংলাজ মাতা

‘একটি উপত্যকা এবং এক প্রাচীন আগ্নেয়গিরিকে কেন্দ্র করে এই মন্দির, যে জায়গাগুলোর সঙ্গে যুক্ত রয়েছে দেবীর উপাখ্যান। আদতে এটি একটি শক্তিপীঠ— ধর্মানুসারে যে পবিত্র স্থানে সতীর কোনও দেহাংশ ছিন্ন হয়ে পড়েছে।’ মুসলমানের হিন্দুপুজো।

পিয়াস মজিদ

ঢাকা ডায়েরি: পর্ব ২

‘গির্জার পাশেই রক্তিম ইটের পুরনো বাড়ি, আমি আর মার্টিন মুখোমুখি। চা-বিস্কুট খেতে খেতে আমি শুনি আশি বছরের ভারে নুয়ে আসা দেহধারী মানুষটার কথা। একটা মানুষের জীবনের বৃত্তে লেগে থাকে কাঁহা কাঁহা মুলুকের গল্প!’ ঢাকার জোসেফ মার্টিনের গল্প।

নন্দিতা দাস (Nandita Das)

আমার বাবা, আমার মান্টো

‘বাবার সঙ্গে মান্টোর এই আজব সাদৃশ্য এখানেই শেষ নয়— দু’জনেই হট্টগোলের মাঝে দিব্যি কাজ করতে পারেন (এবং সম্ভবত পছন্দও করেন), রান্না ভালবাসেন, গভীর ভাবে যত্নবান… এবং দু’জনেই স্নেহশীল পিতা।’ আদর্শবান বাবা ও আদর্শ পুরুষের কথা।

সুদেষ্ণা রায়

মন্ত্রপূত শরবত আর একটি বেঁটে লোক

‘অ্যাসটেরিক্স জীবনে আসার আগে অবধি আমি ঠিক করেছিলাম, বিয়ে করলে বাবার মতো লম্বা কাউকেই করব। অ্যাসটেরিক্স আমার জীবনের প্রথম এবং শেষ ক্ষুদ্র পুরুষ। অ্যাসটেরিক্স ইতিহাস, ভূগোল, সমাজতত্ত্ব ও সেই সঙ্গে কূটনীতিও আমাকে শেখাতে শুরু করে।’

সাগুফতা শারমীন তানিয়া

বাঞ্ছা করি দেখব তারে

‘ব্যাকব্রাশ করা চুল, তন্ময় মুখের ভাব, সাধু-সরস-দিব্যকরোজ্জ্বল চোখ হাসির জলে সদাই ভেজা। আড়চোখে দেখতাম, তার সুন্দর হাত-পায়ের পাতা, পরিষ্কার নখ সযত্নে কাটা, বিশখানা আঙুলের কোথাও ছন্দপতন হয়নি।’ নানার কথা।

সঞ্চারী মুখোপাধ্যায়

তোর তরে তমাল-তলায়

‘জন্মাষ্টমীর লুচি-তালের বড়ার শৈশব পেরিয়ে যখন আসল কৃষ্ণের সঙ্গে মোলাকাত হল, তখন ভাবলাম, এই তো পাওয়া গিয়েছে, ঠিক যেন আমার মতো। বেপরোয়া, নির্লজ্জ, চার্মিং, লীলাময়, ছলনার রাজা, এমনকী রুথলেস।’ পুরাণে পাওয়া মনের মানুষ।

মালবিকা ব্যানার্জি (Malavika Banerjee)

সময় তাঁর কাছে হেরে ভূত

‘এই পৃথিবী বহুবার ওলট-পালট হয়েছে, বদলেছে, কিন্তু ফেডেরার থেকে গেছেন ধ্রুব, স্থির— এক রুচিমান, আশ্বাসময় প্রেরণা। তাঁকে দেখে কোনও কোনও মধ্যবয়সি নিজেকে তরুণ বলে ভাবার সাহস পান।’ রজার ফেডেরারের প্রতি মুগ্ধতা।

দেবদত্ত পট্টনায়েক (Devdutt Pattanaik)

মশলার সাতসমুদ্র

‘ভারতের সামুদ্রিক ইতিহাস নিয়ে আমরা খুব বেশি জানতে পারি না, কারণ বিগত হাজার বছর ভারতে সামুদ্রিক বাণিজ্যের কাজটা আসলে সম্পন্ন করেছেন ভিনদেশি জাতিরা। এ বিষয়ে প্রথমদিকে দাপট ছিল আরবদের।’ প্রাচীন ভারতের বাণিজ্য-কথা।