
ক্যাসেট কথা: পর্ব ১২
পল সাইমন এবং আর্ট গারফাঙ্কেল— মধ্য-পঞ্চাশের দশক থেকে ১৯৭০ অবধি একের পর এক অসাধারণ গানের সৃষ্টিকর্তা এই যুগলবন্দির রেখে যাওয়া কিছু ক্লাসিক গানের কথা আর সুর নিয়ে আলোচনা।

পল সাইমন এবং আর্ট গারফাঙ্কেল— মধ্য-পঞ্চাশের দশক থেকে ১৯৭০ অবধি একের পর এক অসাধারণ গানের সৃষ্টিকর্তা এই যুগলবন্দির রেখে যাওয়া কিছু ক্লাসিক গানের কথা আর সুর নিয়ে আলোচনা।

হেমন্তের পরে যে শীতের বিষণ্ণতা ঘিরে থাকে, সেই সময় জীবনানন্দের কবিতা খুব বেশি করে মনে পড়ে। তিনি যেন সবার বিষণ্ণতার পাহারাদার। সবার বিষণ্ণতার দায় তিনি নিয়েছেন আর কবিতা দিয়ে পূর্ণ করেছেন সেই বিষণ্ণতাকে। সেই না-দেখা কবির কবিতা আশ্রয় দিক আমাদের জন্ম-জন্মান্তেরের বিষণ্ণতাকে।

গানে কান্না-সিলিন্ডার উঠছে, এবং সামনের পার্কে ইউএফও নামছে। আর গল্পে, জ্যাক আর জিল পাহাড়ের চুড়ো থেকে জল আনতে গিয়ে, হোঁচট খেয়ে গড়িয়ে একদম নীচে পড়ে যাওয়ার পর, জিল যদি-বা উঠতে পারে, জ্যাক কিছুতেই আর পারে না। তার কোমর ভেঙে গেছে। তাহলে তার ভাগ্যও কি ভেঙে গেল
‘ধ্বংস’ নামের কাব্যগ্রন্থ থেকে পড়া কিছু কবিতা। মিথ্যা সম্প্রীতির জাল ভেঙে বেরিয়ে আসা সময়ের কিছু লেখা, যুদ্ধ পরিস্থিতির কবিতা।

দূর থেকে এক ছোট ছেলে অন্যের রিহার্সাল দেখে ভাবত, সে কি সত্যিই ওরকম অভিনয় করতে পারবে কোনওদিন! সাজতে পারবে রাজা ক্রেয়ন কিংবা অয়দিপউস? ‘আশার নেশা’য় সেই যে পথচলা অভিনয়কে ঘিরে, আজও তা চলছে। সেদিনের সেই অল্পবয়সি ছেলেই আজকের দেবশঙ্কর হালদার। শুরু হল তাঁর নতুন vlog ‘স্পটলাইট’।

পাশ্চাত্যে বিভিন্ন দেশে চলছে কোভিড-বিধি-বিরোধী-আন্দোলন। ভ্যাকসিন নিতে আপত্তি, লকডাউনে আপত্তি, মাস্ক পরতে আপত্তি। ভারতে অনেকেই হয়তো কোভিড বিধি মানে না, কারণ অনুশাসনের ব্যাপারে তারা একটু উদাসীন টাইপের। কিন্তু ইউরোপ বা আমেরিকায়, এ হল ব্যক্তিস্বাধীনতার প্রকাশ। ভ্যাকসিন নিতে বাধ্য করা, তাদের মতে, মানবাধিকার লঙ্ঘন।

গায়িকা-গীতিকার বিরল শিল্পী, বিরল শিল্পী মৌসুমী ভৌমিক। কথায়-গানে, মননে, রাজনৈতিক সচেতনতায় মৌসুমী ভৌমিকের সৃষ্টি বাংলা গানের জগতে অনন্য, বহু ধারণা ভেঙে নতুন স্বপ্ন গড়ে তোলার অন্যতম উদাহরণ। যারা এখনও স্বপ্ন দেখি, এখনও গল্প লিখি, তাদের জন্য, নাগরিক অন্বেষণে, মৌসুমী ভৌমিকের গান।

অল্পে যিনি অনন্ত দেখাতে পারেন তিনিই সার্থক কবি। তেমনই একজন বরেণ্য কবি বিশ্বদেব মুখোপাধ্যায়। যাঁর অনায়াস যাতায়াত সাধু-চলিত ভাষায়। একটি চলিত শব্দের পাশে এমন ভাবে একটি সাধু শব্দ বসিয়ে তিনি ভাবের বৃত্ত সম্পূর্ণ করতে পারতেন, তা সত্যিই মুন্সিয়ানার পরিচয় দেয়। অদেখা কবির কবিতার স্বাদ।

হ্যানসেল ও গ্রেটেল সারাদিন খায় এবং ফোন দ্যাখে। শোধরাতে না পেরে, বাবা তাদের জঙ্গলে রেখে আসে। তারপর একসময় তারা বাড়ি ফেরে বটে, কিন্তু বাবা-মা’র পক্ষে তা খুব ভাল হয় না। আর গানে, বাঙালিকে বলা হয় নস্টালজিয়া নট্ট, পিছমুখো রায়– মানে যারা ষাটের দশকেই এখনও শোয়, সত্তরের দশকেই ঢুলতে থাকে। রোমন্থনই যাদের একমাত্র কাজ।

অসহায়তা যখন অক্ষম আক্রোশে ফেটে পড়ে, জন্ম নেয় কবিতা। সর্বনাশের পরেও সাহসের কুঁড়ি ফোটে, জন্ম নেয় কবিতা। বিদীর্ণ মন কুঁকড়ে যখন ছোট্ট হয়ে আসে, জন্ম নেয় কবিতা। সে কবিতায় স্ফূরণ থাকলেও ফূর্তি থাকে না। ধ্বংস কাব্যগ্রন্থে তাই বিদীর্ণতার সমাহার।

এবারের টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে প্রত্যেকটা দল, কোনও-না-কোনও ইঙ্গিতের মাধ্যমে কৃষ্ণাঙ্গদের পক্ষে অধিকারের আন্দোলনের প্রতি সমর্থন জানাচ্ছেন। কেউ এক হাঁটু গেড়ে বসছেন, কেউ আবার মুষ্টিবদ্ধ একটা হাত ওপরে তুলছেন! কিন্তু আশ্চর্যের, কুইন্টন ডিককের মতো খেলোয়াড় আবার এই প্রতিবাদে অংশই নিলেন না!

ডায়ার স্ট্রেটস ব্যান্ডের গান শুনে আমি একজনেরই আন্ধভক্ত হয়ে উঠেছিলাম, মার্ক নফলার। তাঁর গিটার বাজানোর নিজস্ব একটা স্টাইল ছিল। তিনি ইলেকট্রিক গিটার বাজাতেন হাতে আর বলতেন তাঁকে অনুসরণ না করতে। এ অলৌকিকের সন্ধান পেলে জীবনে মুগ্ধতা কিছু বেড়ে যায়। ওদের গানের আবেশ ঘিরে নেয় ছাত্রজীবনকে। আমার অন্যতম প্রিয় প্রভাব, ডায়ার স্ট্রেটস।
This Website comprises copyrighted materials. You may not copy, distribute, reuse, publish or use the content, images, audio and video or any part of them in any way whatsoever.
©2026 Copyright: Vision3 Global Pvt. Ltd.