ভিডিও

মনোজ মিত্র

সাজানো বাগান: পর্ব ১

দেশের একজন সেরা নাট্যকার, সেরা অভিনেতা। সুন্দরম নাট্যগোষ্ঠীর কর্ণধার। বিখ্যাত চলচ্চিত্র পরিচালকদের পছন্দের অভিনেতা। অত্যন্ত অল্পবয়সে বাঞ্ছারামের মতো একজন বৃদ্ধের চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন। মনোজ মিত্রের নাট্যজীবন এবং জীবনচর্যার সন্ধানে সৌমিত্র বসু।

মালবিকা ব্যানার্জি (Malavika Banerjee)

পিটার ব্রুক ও দ্রৌপদী

কিংবদন্তী নাট্য-পরিচালক পিটার ব্রুক-এর মহাভারত আশির দশকে বেশ শোরগোল ফেলেছিল সারা বিশ্বে। ভারত থেকে নির্বাচিত হয়েছিলেন দ্রৌপদী। অভিনয় করেছিলেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী মল্লিকা সারাভাই। পিটার ব্রুক-এর স্মরণে সেই অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন মালবিকা ব্যানার্জির সঙ্গে।

চন্দ্রিল ভট্টাচার্য

এক শালিক: পর্ব ১৯

সৌরভ গাঙ্গুলি, এমন একজন খেলোয়াড়, যাঁর সম্পর্কে কথা বলতে গেলে কেউ তাঁর বিশেষ শট বা ফিল্ডিং সাজানোর কথা বলে না। বলে তাঁর অ্যাটিটিউড-এর কথা, তাঁর সাহসের কথা, তাঁর জেদের কথা, তাঁর কামব্যাকের কথা। এখানেই সৌরভের জয়। ক্রিকেট তাঁকে নিজস্ব গণ্ডিতে বেঁধে রাখতে পারেনি। সৌরভ কেবল ক্রিকেটের একটা পার্ট হয়ে থেকে যাননি, বরং ক্রিকেট তাঁর জীবনের একটা অঙ্গ হিসেবে রয়ে গেছে।

চন্দ্রিল ভট্টাচার্য

এক শালিক: পর্ব ১৮

লখিমপুর খেরির ১৯ বছরের মেয়ে, তার ১২ বছরের বোনকে শাস্তি দিল প্রেমিক ও তার বন্ধুদের দিয়ে ধর্ষণ ও খুন করিয়ে। কারণ বোন বলেছিল, দিদির প্রেমের কথা মা-বাবাকে বলে দেবে। এই ভয়াবহ ঘটনার জন্য় কে দায়ী? বোন? প্রেমকে পাপ ভাবার মানসিকতা? মানুষের হিংসার প্রতি অদম্য আকর?

দেবশঙ্কর হালদার

স্পটলাইট: পর্ব ৭

একজন অভিনেতার সবচেয়ে বড় প্রাপ্তি দর্শকের প্রশংসা এবং প্রতিক্রিয়া। যা কখনও খুব উদ্বেল করে অভিনেতাকে, কখনও করে মূহ্যমান। ভাল-মন্দ যা-ই হোক, সেটাই একজন অভিনেতার কাছে তাড়ণা, যার জন্য রজনীর পর রজনী সে একই নাটক বা ভিন্ন ভিন্ন নাটক নিয়ে দর্শকের সামনে হাজির হয়। প্রাপ্তি-অপ্রাপ্তির দাঁড়িপাল্লা।

শ্রীজাত

কবির সঙ্গে দেখা: পর্ব ১৬

শক্তি চট্টোপাধ্যায় এমন এক জন কবি, যিনি বুকের গহীনে সব সময় উচ্চারিত হতে থাকেন। তাঁর স্বতত টলটলে উপস্থিতি সর্বদা বিদ্যমান। কিন্তু তা ভার বাড়ায় না। তাঁর উপস্থিতি বড় অনায়াস। কিন্তু তাঁর লেখা আত্মস্থ করার সময় মনে হয় তিনি অনন্য। আপাত সহজতা থাকলেও, তা সহজে লেখা যায় না। তাই তাঁর সঙ্গে বার বার দেখা করতে হয়।

চন্দ্রিল ভট্টাচার্য

এক শালিক: পর্ব ১৭

বয়সে বৃদ্ধ মানেই জীবনের আনন্দ্রস্রোত থেকে খারিজ! যাঁরা বৃদ্ধ হননি, তাঁদের মনোবৃত্তিটা সে রকমই হয়ে দাঁড়িয়েছে। তাঁরা ভাবছেন, বয়সের প্রান্তে দাঁড়ানো মানুষজন অন্যকে বিরক্ত না করে কেবল নিজের অবসানের জন্য শান্ত ভাবে অপেক্ষা করবেন। তাঁর যেন আনন্দে অধিকার নেই, প্রেমের আকাঙ্ক্ষা নেই, উদ্যোগে বাতিল। নবীনদের প্রবীণদের প্রতি এমন উপেক্ষা বুমেরাং হয়েই আসবে।

শ্রীজাত

কবিতার আড্ডাঘর: পর্ব ১৫

শ্রাবণকাল এলে য়ে কেবল বৃষ্টিই ভেজায়, এমনটা নয়। ঝাপটা দিয়ে ভিজিয়ে দেয় এমন অনেক স্মৃতি, যা অন্য ঋতুতে তেমন প্রকট হতে পারে না। বর্ষার বৃষ্টি এসে মনের তালা ঝাপটা মেরে খুলে দেয় আর ঝমঝমিয়ে সে সব অনুভূতি সিক্ত করে মনের মাটি। খুব ব্যক্তিগত কিছু লেখা, স্মৃতি, কবিতা ভেসে ওঠে মনের উপরিতলে। সে সব অনুভূতির জটলাই হল এই খুব ব্যক্তিগত কবিতারা।

দেবশঙ্কর হালদার

স্পটলাইট: পর্ব ৬

দর্শকের সামনে গিয়ে যদি অঙ্ক না মেলে? যদি না মেলে বাহবা, হাততালি, প্রশংসা? প্রত্যাশাকে সরিয়ে রেখে অভিনেতা যখন শুধু কাজে ডুবে যান, প্রতিক্রিয়ার অপেক্ষায় যখন তৈরি হয় না শিল্প, সেই মায়াবী প্রাপ্তি-অপ্রাপ্তি, আবশ্যক-অনাবশ্যকের কথা।

শ্রীজাত

কবির সঙ্গে দেখা: পর্ব ১৫

রবীন্দ্রনাথ ঠাকুর বর্ষা ঋতুকে যে ভাবে তাঁর গান ও কবিতায় প্রকাশ করেছেন, যে ভাবে মূর্ত করে তুলেছেন, আর কোনও কবি বর্ষার বিভিন্ন রূপ ও তার অনুসঙ্গকে সেভাবে আমাদের মনে প্রবেশ করাতে বা ছুঁতে পেরেছেন কি না জানা নেই। আপাত নিত্য ব্যবহৃত শব্দ বসিয়ে তিনি গান বা কবিতার পূর্ণ রূপ দেন, তখন আশ্চর্য হয়ে যেতে হয় সেই গানের বা কবিতার দ্যোতনায়। হয়তো বা সে ইজন্যই তিনি কালজয়ী।

চন্দ্রিল ভট্টাচার্য

এক শালিক: পর্ব ১৬

রাজীব গান্ধী হত্যার চক্রান্তে দোষী সাব্যস্ত একজনকে জেল থেকে ছেড়ে দেওয়া হল। কেউ বলছে, এত বড় টেররিস্টকে ছেড়ে দিলে জঘন্য উদাহরণ প্রতিষ্ঠিত হবে। কেউ বলছে, লোকটা ৩১ বছর জেল খেটেছে, তার ১৯ থেকে ৫০ বছর বয়স অবধি জেলেই কাটল, এখনও কি যথেষ্ট শাস্তি হয়নি? আমরা ভাবনা ও আলোচনায় ক্ষমাকে কেন প্রায় কখনও অগ্রাধিকার দিই না, প্রতিশোধপরায়ণতাকেই দিই?