সংখ্যা ১৯১: কার্তিক ১৪৩১/ ১৮ অক্টোবর ২০২৪

শ্রীজাত

কবির সঙ্গে দেখা : পর্ব ৪৩

কবি শুধু কবি নন, তিনি দ্রষ্টা; যিনি অনুভব করেন সময়ের হাতছানি, দেখতে পান সেই অবশ্যম্ভাবী পরিণতি। ভাস্কর চক্রবর্তী-র শেষ কাব্যগ্রন্থ ‘জিরাফের ভাষা’ বাংলা সাহিত্যের এক অনন্যসাধারণ সংযোজন, বছর কুড়ি পরেও যা একই রকম মুগ্ধতার আবেশ রেখে যায়।

মন্দার মুখোপাধ্যায়

আলোর রং সবুজ : পর্ব ৪৬

‘ভূতেশ এখন বিশেষ ব্যস্ত, বাড়ির হাতায় একটা সান্ধ্য কো-অপারেটিভ ব্যাঙ্ক খোলবার জন্য; সেই সঙ্গে একেবারে উঠে পড়ে লেগেছেন, বাড়ির থেকে মাইলখানেক দূরে পড়ে থাকা কিছু বাস্তুজমি উদ্ধার করে, সেখানেই একটা সবজিখামার বানাতে।’

রঞ্জন বন্দ্যোপাধ্যায়

টি এস এলিয়টের মার্জার-মহাকাব্য

‘বেড়ালকে তুচ্ছতাচ্ছিল্য করে একটা নাম দিয়ে দেওয়া কাজের কথা নয়। অনেক ভেবেচিন্তে বেড়ালের নামকরণ করাই সমাজ-সংসারের পক্ষে মঙ্গলকর। বেড়ালদেরও মানমর্যাদা তাতে রক্ষা হয়। ‘দ্য নেমিং অফ ক্যাটস’ কবিতায় এই সার কথাটি বুঝিয়ে বলেছেন এলিয়ট।’

চন্দ্রিল ভট্টাচার্য

সামথিং সামথিং : পর্ব ৬১

‘ভয়াবহ অত্যাচার, মর্মান্তিক নিগ্রহ অতুলনীয়। এঁর আখ্যান আজ খবর হয়েছে, কারণ তিনি এক রকমের রেকর্ড করেছেন, আজ অবধি মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনও মানুষকে এতদিন বেঁচে থাকতে হয়নি। সম্ভবত বিশ্বময় আরও গুচ্ছ বিচারের বাণী আছাড়িপিছাড়ি কাঁদছে।’